ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমানের হাত থেকে ঐশ্বর্যকে বাঁচাতে নিয়োগ করা হয়েছিল দেহরক্ষী সুখবর দিলেন সালমান, ফিরছে চুলবুল পাণ্ডে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে কারোলিন লিভিট নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে কাঁদছে কৃষক রাণীশংকৈলে শীত আসার আগেই ৫০০ দুস্থ মানুষের গায়ে উষ্ণতার চাদর রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত সিংড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন প্রায় ২ হাজার রোগী চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলায় গ্রেফতার ৩ নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে রাণীশংকৈলে নাশকতা মামলায় গ্রেপ্তার-৩ নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি সুইটের মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ ডিপ্লোমা প্রকৌশলীদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড রাজশাহীর প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের আহ্বান রিটনের খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে: ভূমিমন্ত্রী মিনু পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি

বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল

  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৬:২২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৬:২২:৫৬ অপরাহ্ন
বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল বগুড়ায় টানা বৃষ্টিতে হেলে পড়েছে কৃষকের কষ্টে ফলানো ফসল
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অসময়ের টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা। বিশেষ করে মাঠের পাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বৃষ্টিতে অনেক জমির পাকা ধান নুয়ে পড়েছে। কোথাও কোথাও কেটে রাখা ধানের আঁটি পানিতে ডুবে রয়েছে। এতে ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের দলগাছা, শিমলা, হাটলাল, ডেরাহার, পৌর এলাকার নন্দীগ্রাম, বৈলগ্রাম, নামুইট, ফোকপাল ও ওমরপুরসহ ভাটরা, ভাটগ্রাম, বুড়ইল এবং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব পড়েছে। বিস্তীর্ণ মাঠে পাকা ধান নুয়ে পড়ার পাশাপাশি কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণ ও পূর্ব মাঠে গিয়ে দেখা যায়, বিভিন্ন জমিতে পানি জমে আছে। কয়েক দিন আগে কেটে রাখা পাকা ধানের আঁটি পানির মধ্যে পড়ে রয়েছে। বৃষ্টির কারণে ধান শুকানো ও বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছে না। 

গোপালপুর গ্রামের কৃষক আব্দুর রহমান ও রাজু আহমেদ জানান, বৃষ্টির আগের তারা প্রায় ১০ বিঘা জমির ধান কেটেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে কাটা ধানগুলো এখন জমিতে পানির মধ্য রয়েছে। অনেক কষ্ট করে ফলানো ধান ঘরে তুলতে না পারায় তারা দুশ্চিন্তায় পড়েছেন।

একই গ্রামের কৃষক আব্দুল জলিল, আব্দুল মতিন, শহিদুল ইসলাম, অলক চন্দ্র ও ভজন চন্দ্র জানান, তাদের জমির ধান শতভাগ পেকে গেছে। কিন্তু গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটতে পারছেন না। ইতোমধ্যে অনেক জমির পাকা ধান নুয়ে পড়েছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

অন্যদিকে, ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের দক্ষিণ মাঠেও দেখা গেছে একই চিত্র।

মনিনাগ গ্রামের কৃষক মোজাহার বলেন, বৃষ্টির আগের দিন ধান কেটেছিলাম। শুকানোর জন্য মাঠেই ধানের আঁটি রেখে দিয়েছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আর বাড়িতে নিতে পারিনি। এখন ধানগুলো পানির মধ্যে পড়ে আছে।

একই গ্রামের কৃষক আনিসুর রহমান বলেন, বৃষ্টির আগের দিন পাঁচ বিঘা জমিতে সরিষা বুনেছি। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় জমিতে পানি জমে গেছে। এখন সরিষার বীজ ও জমি নিয়ে দুশ্চিন্তায় আছি।

এদিকে অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজি ও আলুচাষিরাও বিপাকে পড়েছেন। বিভিন্ন এলাকার সবজির জমিতে পানি জমেছে। দীর্ঘসময় পানি আটকে থাকলে চারা পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

গোপালপুর গ্রামে আলুচাষি রঞ্জন চন্দ্র জানান, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ শুরু করেছেন। বৃষ্টির আগের দিন অর্ধেক জমিতে আলু রোপণ শেষ করেছিলেন। এরপর বৃষ্টিতে জমিতে পানি জমে যায়। পানি নিষ্কাশনের চেষ্টা করেও তেমন সুফল পাচ্ছেন না।

কৃষকদের অভিযোগ, আমন মৌসুমের শুরু থেকেই সেচ সংকট, কারেন্ট পোকার আক্রমণ, ধানে চিটা ও ব্লাস্ট রোগসহ নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। এখন ফসল ঘরে তোলার শেষ সময়ে অসময়ের বৃষ্টি তাদের নতুন করে ক্ষতির মুখে ফেলেছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা রয়েছে তাদের।

এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা হয়েছে। অবশিষ্ট ধানের প্রায় ৯০ শতাংশ পেকে গেছে। এ সময়ে পুরোদমে ধান কাটা ও ঘরে তোলার কথা থাকলেও বৃষ্টিতে ব্যাহত হচ্ছে কৃষকদের স্বাভাবিক কার্যক্রম।

উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, শুক্রবার বিভিন্ন মাঠ পরিদর্শন করে কিছু জমির ধান হেলে পড়তে দেখা গেছে। তবে পাকা ধান হেলে পড়লে সাধারণত তেমন ক্ষতি হয় না। বৃষ্টির কারণে কিছু জমিতে পানি জমেছে। আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকরা ধান কাটার কাজ এগিয়ে নিতে পারবেন।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে রবি মৌসুমের আলু ও সরিষার আবাদ কিছুটা পিছিয়ে যেতে পারে। জমি ভেজা থাকায় এবং কোথাও পানি জমে থাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। শীতকালীন সবজির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। সবজি চাষিদের ক্ষেতের পরিচর্যা এবং জমিতে পানি জমলে দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার