ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ১০৪

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৩:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৩:৫৪ অপরাহ্ন
টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ১০৪ ছবি: সংগৃহীত
অতি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এতে বলা হয়, বন্যায় এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে টেক্সাসের কের কাউন্টি থেকে ৮৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২৮ জনই শিশু। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।

এ ছাড়া ট্র্যাভিস কাউন্টিতে নিহত ৭ এবং নিখোঁজ ১০ জন, বার্নেট কাউন্টিতে নিহত চার এবং নিখোঁজ ‍দুইজন, কেন্ডাল কাউন্টিতে নিহত ৬ জন, উইলিয়ামসন কাউন্টিতে নিহত ২ এবং নিখোঁজ একজন, টম গ্রিন কাউন্টিতে একজনের মৃত্যু হয়।

উদ্ধারকাজের সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। একইসঙ্গে বন্যার কারণে অনেক স্থানে ধ্বংসাবশেষ ও ব্যাপক কাদার কারণে উদ্ধারকর্মীদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, যতক্ষণ না প্রত্যেক নিখোঁজ মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে। 

উল্লেখ্য, গত ৩ জুলাই সকাল থেকেই টেক্সাসের বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা