ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামান্না ভাটিয়ার পুরনো সাক্ষাৎকারে উঠে এল শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা সাবেকি ইমেজ ভেঙে বিকিনি টপে পারিজাত চৌধুরী পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে চাঞ্চল্যকর দাবি, যা বললেন সাবেক এফবিআই এজেন্ট রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে ৮৪ ঘণ্টা ধরে অবস্থান হুইলচেয়ার দিয়ে ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩ তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি পুঠিয়ায় খালপাড়ের চার হাজার গাছের চারা নিধনের অভিযোগ মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার নগরীর খড়খড়িতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা হামলা পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিল রুয়ার রাজশাহী শাখার নতুন কমিটি গঠন ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের অ্যারো ভেনম রাবিতে ছাত্রলীগের অভিযোগে শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ প্রশাসন রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন দুর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৩ নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:১২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:১২:৩৪ অপরাহ্ন
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩ নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩
নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩জন ডাকাতকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতাড়া (গাবতলী) এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে দুইটি ধারালো রামদা, একটি ধারালো হাসুয়া ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলা ফারাদপুর গ্রামের মৃত মন্টু বসির খাঁর ছেলে মোঃ রেজাউল ইসলাম (৫৫), একই উপজেলার  চক গোয়ালী গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রিমন হোসেন (২৫) এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার মোঃ বাবু মিয়ার ছেলে মোঃ সাগর (৩০)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে গাবতলী বাজারস্থ রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসান। এসময় রাত ১২টার দিকে  একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে  পিকআপযোগে নিয়ামতপুরের দিকে আসছিল। সেই  পিকআপ রাউতাড়া পৌঁছিলে পুলিশ গাড়িটিকে থামানোর সংকেত দেয়। এসময় পিকআপের ড্রাইভার গাড়ি বন্ধ করে দিলে ১২-১৩জন ডাকাত গাড়ি থেকে নেমে দিক-বিদিক পালানোর চেষ্টা করে। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ৩জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, এই ডাকাত দল পিকআপযোগে নিয়ামতপু ও নাচোল উপজেলার সীমান্ত এলাকা ধানসুরার দিকে  ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন,গ্রেপ্তারকৃত তিনজন ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার