রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে অজ্ঞাতপরিচয় দূর্বৃত্তরা ব্যাংকের জানালা লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমা দুটি জানালায় আঘাত লেগে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই রিপন জানান, বিস্ফোরণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা ও কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক