ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামান্না ভাটিয়ার পুরনো সাক্ষাৎকারে উঠে এল শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা সাবেকি ইমেজ ভেঙে বিকিনি টপে পারিজাত চৌধুরী পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে চাঞ্চল্যকর দাবি, যা বললেন সাবেক এফবিআই এজেন্ট রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে ৮৪ ঘণ্টা ধরে অবস্থান হুইলচেয়ার দিয়ে ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩ তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি পুঠিয়ায় খালপাড়ের চার হাজার গাছের চারা নিধনের অভিযোগ মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার নগরীর খড়খড়িতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা হামলা পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিল রুয়ার রাজশাহী শাখার নতুন কমিটি গঠন ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের অ্যারো ভেনম রাবিতে ছাত্রলীগের অভিযোগে শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ প্রশাসন রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন দুর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৩ নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৮:১৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৮:১৫:৩২ অপরাহ্ন
রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন
রাজশাহীতে বিভাগীয় সোতোকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১৩৫ জন প্রতিযোগী অংশ নেন।

শুক্রবার (২০ নভেম্বর) নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। তরুণ প্রজন্মকে সুস্থ, সাহসী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কারাতে চর্চার প্রসার প্রয়োজন। রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে সিটি করপোরেশন এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে। আগামীতে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় প্রশাসক কাপ কারাতে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণাও দেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণের উদ্যোগ নিয়েছেন। ক্রীড়াকে পেশা হিসেবে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া রাজশাহীর ক্রীড়াঙ্গনে অবদান রাখা প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এ সময় তাঁদের অংশগ্রহণে কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মোঃ সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও ব্যবসায়ী কে এম আতিকুর রহমান এলান।

ব্ল্যাক বেল্ট পরীক্ষায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কারাতে কোচ মোঃ জসিম উদ্দীন এবং ফেডারেশনের রেফারি কমিশনের সম্পাদক মোঃ শফিকুল আজম রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যসচিব শেখ মাহমুদুন্নবী তুষার।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার