শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী কলেজে বিশ্ব দর্শন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজের এথিকস ক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় কলেজের ফুলার ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম আলী। তিনি বলেন, মানুষের চিন্তা, জ্ঞান ও সত্য অনুসন্ধানে দর্শনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সক্রেটিস ও প্লেটোর সময় থেকে শুরু হওয়া দর্শনচর্চা আজও অব্যাহত রয়েছে। রাজশাহী কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই দর্শন বিভাগ শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত। ফলে কলেজের ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গেও বিভাগটির গভীর সম্পর্ক রয়েছে।
বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুস আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান।
দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, দর্শন মানুষকে যুক্তিবাদী ও মুক্তচিন্তার অধিকারী হতে শেখায়। সত্য-মিথ্যা ও ন্যায়-অন্যায় বিচারসহ জীবনের নানা প্রশ্নের উত্তর অনুসন্ধানে দর্শনচর্চার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা ও মননশীলতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে গান ও আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় আয়োজনের সমাপ্তি ঘটে।

নিজস্ব প্রতিবেদক