রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর দুই দিনব্যাপী অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬ অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জনের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকেরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিভাগের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মিলনের আহ্বায়ক অধ্যাপক ড. বেলাল হোসেন।
তিনি বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও কর্মজীবনে সহযোগিতার সুযোগ তৈরি করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগের সাবেক স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীরা নিবন্ধনের মাধ্যমে সম্মিলনে অংশ নিতে পারবেন। অধ্যয়নরত শিক্ষার্থীরাও সহযোগী সদস্য হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। নিবন্ধন ফি সাধারণ সদস্যদের ৩ হাজার, নতুন আজীবন সদস্যদের ৭ হাজার ৫০০, পুরোনো আজীবন সদস্যদের ২ হাজার ৫০০ এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা। অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্য জনপ্রতি ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিবন্ধনের শেষ তারিখ ৩০ নভেম্বর। নির্ধারিত ফি অগ্রণী ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় অ্যাসোসিয়েশনের সঞ্চয়ী হিসাবে জমা দিয়ে গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে [https://csa.ru.ac.bd/isaa/](https://csa.ru.ac.bd/isaa/) ওয়েবসাইটে।
আয়োজকেরা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সম্মিলনে অংশ নিতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এম শামীম