ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ডালাসে সড়ক দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:০২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:০২:৪৫ অপরাহ্ন
ডালাসে সড়ক দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের নিহত পরিবার। ছবি: সংগৃহীত
ছুটি কাটাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন হায়দরাবাদের যুবক। সেখানেই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল চার জনের। সোমবার আমেরিকার ডালাসে ঘটনাটি ঘটেছে। খবর পাঠানো হয়েছে নিহতদের পরিজনদের।

জানা গিয়েছে, নিহত দম্পতির নাম শ্রীভেঙ্কট এবং তেজস্বিনী। হায়দরাবাদের বাসিন্দা ওই দম্পতি দুই সন্তানকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। গত সপ্তাহে আমেরিকানিবাসী আত্মীয়দের সঙ্গে দেখা করতে গাড়ি চালিয়ে আটলান্টায় গিয়েছিল ওই পরিবার। সোমবারই ডালাসে ফিরছিলেন তাঁরা। সে সময় দুর্ঘটনাটি ঘটে। গ্রিন কাউন্টির কাছে রাস্তার ভুল দিক দিয়ে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে মুখোমুখি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়। দুমড়েমুচড়ে যাওয়া জ্বলন্ত গাড়ির ভিতরে আটকে পড়ে চার সদস্যের পরিবার। সেখানে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় দুই শিশু-সহ চার জনের।

আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারের গাড়িটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। নিহতদের দেহ এতই পুড়ে গিয়েছে যে, চেনার উপায় নেই। সেই দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিজনদেরও। নিহতদের শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা পরীক্ষার পর পরিজনদের হাতে দেহাংশ তুলে দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা