ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা রাশমিকা-বিজয় মুখ খুললেন প্রেম ও বিয়ে নিয়ে স্বর্ণমন্দিরে সারা আলি খানের কান্নার মুহূর্তের ভিডিও ভাইরাল বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১ রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক স্কুলছাত্রকে রুমে ডাকতেই ‘আসল চেহারা’ বেরিয়ে আসে ইমামের!

ডালাসে সড়ক দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:০২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:০২:৪৫ অপরাহ্ন
ডালাসে সড়ক দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের নিহত পরিবার। ছবি: সংগৃহীত
ছুটি কাটাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আমেরিকায় বেড়াতে গিয়েছিলেন হায়দরাবাদের যুবক। সেখানেই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল চার জনের। সোমবার আমেরিকার ডালাসে ঘটনাটি ঘটেছে। খবর পাঠানো হয়েছে নিহতদের পরিজনদের।

জানা গিয়েছে, নিহত দম্পতির নাম শ্রীভেঙ্কট এবং তেজস্বিনী। হায়দরাবাদের বাসিন্দা ওই দম্পতি দুই সন্তানকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন। গত সপ্তাহে আমেরিকানিবাসী আত্মীয়দের সঙ্গে দেখা করতে গাড়ি চালিয়ে আটলান্টায় গিয়েছিল ওই পরিবার। সোমবারই ডালাসে ফিরছিলেন তাঁরা। সে সময় দুর্ঘটনাটি ঘটে। গ্রিন কাউন্টির কাছে রাস্তার ভুল দিক দিয়ে আসা একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে মুখোমুখি তাঁদের গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়। দুমড়েমুচড়ে যাওয়া জ্বলন্ত গাড়ির ভিতরে আটকে পড়ে চার সদস্যের পরিবার। সেখানে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় দুই শিশু-সহ চার জনের।

আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারের গাড়িটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। নিহতদের দেহ এতই পুড়ে গিয়েছে যে, চেনার উপায় নেই। সেই দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পরিজনদেরও। নিহতদের শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা পরীক্ষার পর পরিজনদের হাতে দেহাংশ তুলে দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক