ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রি

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:১৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:১৫:৫৭ অপরাহ্ন
নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রি নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রি
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা রাসায়নিক  সার জব্দ করার পর স্থানীয় কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে স্থানীয় উপজেলান প্রশাসনের তদারকিতে এই সার বিক্রি শুরু করা হয়। গতকাল বুধবার  ( ১৮ নভেম্বর) উপজেলার খড়িবাড়ি বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানেরর পৃথক চারটি গুদাম থেকে এসব সার জব্দ করে উপজেলা প্রশাসন ।

এ অভিযান পরিচালনা  করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। নিয়ামতপুর থানা - পুলিশ অভিযানে সহযোগিতা করে। 

জব্দকৃত সারগুলোর মধ্যে ডিএপি, মিউরেট অব পটাশ, ইউরিয়া সার রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে  খড়িবাড়ি বাজারের মেসার্স সীমা এন্টারপ্রাইজের মালিক নূরে আলম সিদ্দিক হোসেনের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা, মেসার্স বুলবুল ট্রেডার্স এর মালিক বুলবুল আহমেদের গুদাম থেকে ১হাজার ২০০ বস্তা এবং মেসার্স শহিদুল ট্রেডার্স এর মালিক শহিদুল ইসলামের দুইটি  গুদাম থেকে ২হাজার ৫০০ বস্তা সার জব্দ করে গুদাম সিলগালা করা হয়।

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন,  উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজারে তিনটি পয়েন্টে চারটি গুদাম থেকে সারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সার আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩০০০ বস্তা সার কৃষকদের মাঝে সরকারি মূল্যো বিক্রি করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে । আশা করছি প্রশাসনসহ সকলের সহযোগিতার সব সার সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

 নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন বলেন,  কৃষকদের জন্য বরাদ্দকৃত সারগুলো বাজারে অস্থিরতা তৈরি লক্ষ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেলেই সেগুলো জব্দ দেখানো হয়। আজ সেগুলো কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। কৃষকদের মাঝে সরকারি মূল্যে সার বিক্রয় করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮