ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:৫৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:৫৮:১৯ অপরাহ্ন
গাজীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী (৩২) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার এমসি বাজার এলাকার সুফিয়া স্পিনিং মিলসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম এলাকার আব্দুল জলিলের মেয়ে। তিনি স্বামী আবদুল কাদিরের সঙ্গে এমসি বাজার মতিনের বাড়িতে থেকে স্থানীয় ডেকো কারখানার সুইং সেকশনে কাজ করতেন।

স্থানীয়রা জানান, শিল্পী ভোরে বাসা থেকে বের হয়ে মহাসড়কের পাশে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি বেপরোয়া পিকআপ ভ্যান পেছন দিক থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর চালক ও সহকারী পিকআপটি ফেলে রেখে পালিয়ে যান।

নিহতের স্বামী আবদুল কাদির বলেন, কারখানা থেকে তাকে সকাল সাড়ে ৫টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তাই সে ভোর পৌনে ৫টার দিকে রওনা হয়। কিছুক্ষণ পর খবর পাই, শিল্পী সড়কে দুর্ঘটনায় মারা গেছে। দৌড়ে গিয়ে দেখি, সে পিকআপের নিচে পড়ে আছে, মাথায় গুরুতর আঘাত লেগেছে।

ডেকো কারখানার অ্যাডমিন অফিসার ফরিদ বলেন, আজ আমাদের কয়েকটি সেকশন আগে চালু হওয়ার কথা ছিল। নিহত শিল্পী সুইং সেকশনের কর্মী ছিলেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও পিকআপ ভ্যানটি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২