রাজশাহীতে প্রথমবারের মতো তাফসিরুল মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীতে দিনব্যাপী এ তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর নানকিং দরবার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি ও প্রস্তুতির কথা জানান আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। আয়োজকদের প্রত্যাশা, এতে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে। তাদের দাবি, এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসিরুল মাহফিলে পরিণত হতে পারে।
এ সময় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, মাহফিল সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল মাহফিল হবে বলে আমরা আশাবাদী। মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, মাহফিলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। তারাও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মাহফিলটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি।
আগামী ২৮ নভেম্বর রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর এই মাহফিলকে ঘিরে ইতোমধ্যে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

মিজানুর রহমান টনি