ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকাকে চূর্ণ করে বিশ্বকাপে ফাইনালে কিউয়িরা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী খেলা বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক মান্দায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাছ ধরাকে কেন্দ্র করে বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যতিক্রমী উদ্যোগ পলাতক দাগী আসামী চেয়ারম্যানদের থেকে গোপনে স্বাক্ষর রমজানে অসহায়দের পাশে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার ফাইনালেও নিখুঁত ক্রিকেট খেলতে চায় নিউজিল্যান্ড সন্তানধারণে নানা জটিলতা ছিল, কেন আজও কন্যাকে নিয়ে আতঙ্কে প্রিয়ঙ্কা! ‘জেন জি’ বিক্ষোভ পরবর্তী নেপালে ভোটগ্রহণ চলছে নগরীতে এসকাফ কফ সিরাপ নহ মাদক কারবারী গ্রেফতার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ বোয়ালখালীতে প্রাইভেট পড়ার আড়ালে শিশু নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার ইরান প্রতিমাসে ১০,০০০ ড্রোন তৈরির ক্ষমতা রাখে জামালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত

বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:৪৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:৪৬:৩৮ অপরাহ্ন
বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিগত তিন নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে। ইইউসহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেবো না।

তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করবো এসব বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। 

নাসির উদ্দিন বলেন, তারা চান আমরা যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি। এআইয়ের (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) মিসইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে। এছাড়া কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট। কানাডা আমাদের সহযোগিতা করবে। ব্যালট প্রকল্পে বা কানাডা অন্যভাবেও সহযোগিতা করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ

চারঘাটে কালের বিবর্তনে হারিয়ে গেছে ২৭ কিমি খাল, পরিবেশ ও জীবিকার জন্য উদ্বেগ