ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামান্না ভাটিয়ার পুরনো সাক্ষাৎকারে উঠে এল শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা সাবেকি ইমেজ ভেঙে বিকিনি টপে পারিজাত চৌধুরী পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে চাঞ্চল্যকর দাবি, যা বললেন সাবেক এফবিআই এজেন্ট রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে ৮৪ ঘণ্টা ধরে অবস্থান হুইলচেয়ার দিয়ে ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩ তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি পুঠিয়ায় খালপাড়ের চার হাজার গাছের চারা নিধনের অভিযোগ মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার নগরীর খড়খড়িতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা হামলা পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিল রুয়ার রাজশাহী শাখার নতুন কমিটি গঠন ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের অ্যারো ভেনম রাবিতে ছাত্রলীগের অভিযোগে শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ প্রশাসন রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন দুর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৩ নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৪:৩৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৪:৩৮:৩৯ অপরাহ্ন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

এর কেন্দ্রে ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

এর ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার