এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে অংশ নিতে চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সেখানে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ তিন নেতার ত্রিপাক্ষিক বৈঠকও হতে পারে।
এটি হবে ট্রাম্প, পুতিন ও জিনপিংয়ের প্রথম যৌথ বৈঠক। এতে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ, ইরানের যুদ্ধ পরিস্থিতি এবং তিন দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে নতুন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির কাঠামো তৈরিতে আগ্রহী ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন সমঝোতার পথ খুঁজতেই এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন।
বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও উঠতে পারে। ওয়াশিংটন জানিয়েছে, বিষয়টি আলোচনার প্রধান এজেন্ডা নয়। তবে রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ইউরি উশাকভের মতে, ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা ছাড়া তিন নেতার বৈঠক হওয়ার সম্ভাবনা কম।
চীন সফরের আগে ফিলিপিন্স সফর করেন ট্রাম্প। ম্যানিলার মালাকানাং প্রাসাদে দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় লালগালিচা সংবর্ধনা, ২১ বার তোপধ্বনি, সামরিক ব্যান্ড ও সেনাবাহিনীর কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়।
ফিলিপিন্সের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুই দেশ একটি ‘নতুন ও সম্পূর্ণ ভিন্ন’ বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তাঁর দাবি, এর ফলে মার্কিন কৃষক ও জ্বালানি খাতের ব্যবসায়ীরা লাভবান হবেন।

আন্তজার্তিক ডেস্ক