ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:৪১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:৪১:০৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, থানার পুরান বেড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কে খানাখন্দ থাকায় অটোরিকশাটি মহাসড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছোট ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে মারা গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড