ধূমপান করেন না। মদ্যপানও না। জীবনযাপনে নিয়ম মেনে চলেন। তার পরেও ধরা পড়েছে ক্যানসার। ইদানীং প্রায়ই এমন কথা শোনা যাচ্ছে। ক্যানসার যে ভাবে ছড়াচ্ছে, তা আতঙ্কেরই কারণ হয়ে উঠছে। মারণব্যাধি অনেক সময়েই তার লক্ষণ প্রকাশ করে না। কয়েক রকম ক্যানসার রয়েছে যা স্পষ্ট লক্ষণ ছাড়াই নীরবে শরীরের ভিতরে ডালপালা মেলে। যখন লক্ষণগুলি প্রকাশ পায়, ততক্ষণে রোগ অনেক দূর ছড়িয়ে পড়েছে। যে যৎসামান্য উপসর্গগুলি দেখা দেয়, তা সাধারণ বলেই ভ্রম হয় বেশির ভাগ সময়েই।
অগ্ন্যাশয়ের ক্যানসার
অগ্ন্যাশয়ের আকার ছোট হওয়ার কারণে সেখানে গজিয়ে ওঠা টিউমার প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না। অগ্ন্যাশয়ের কোষগুলির বিভাজনও খুব ধীরে হয়। ফলে, ক্যানসার কোষ যে তৈরি হয়েছে ও তা ছড়াতে শুরু করেছে, সেটি বোঝা যায় অনেক পরে। যে সামান্য উপসর্গগুলি দেখা দেয় তা সাধারণ বলে ভ্রম হয়। যেমন, কিছু খাওয়ার পরে অম্বল, বদহজম, পেটের উপরের দিকে মৃদু অস্বস্তি বা পিঠে ব্যথা। সাধারণ গ্যাস-অম্বল বা অ্যাসিড রিফ্লাক্স ভেবে অ্যান্টাসিড খেয়ে ফেলেন অনেকেই।
ডিম্বাশয়ের ক্যানসার
পেলভিস অঞ্চলে খুব ছোট জায়গায় অবস্থান করে ডিম্বাশয়। এখানে টিউমার তৈরি হলে তা শরীরের অন্যান্য অঙ্গের উপর চাপ দেয় না। ফলে টিউমারের উপস্থিতি ধরা পড়ে না। ডিম্বাশয়ে ক্যানসার কোষের বৃদ্ধি হতে থাকলে তলপেটে ফোলা দেখায়, অল্প খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি হয়, ঘন ঘন প্রস্রাবের বেগ আসে। মহিলারা অনেক সময়ে একে হরমোনজনিত সমস্যা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য ভেবে ভুল করেন।
ফুসফুসের ক্যানসার
ফুসফুসের ভিতরের অংশে ব্যথার অনুভূতি থাকে না। ফলে ফুসফুসে ক্যানসার কোষ তৈরি হলেও তার উপস্থিতি বোঝা যায় না। প্রথম দিকে ফুসফুস তার কাজ স্বাভাবিকভাবে চালাতে পারে। টিউমার যখন শ্বাসনালির কাছাকাছি পৌঁছোয়, তখনই শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ দেখা দেয়। হালকা কাশি, হাঁপ ধরে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি ও সামান্য শ্বাসকষ্ট হয় গোড়ায়। একে সর্দি-কাশি বা অ্যালার্জি বলেই মনে হয়।
কোলন ক্যানসার
কোলন বা বৃহদন্ত্রের ভিতরের ব্যাস অনেকটা চওড়া হওয়ায় ছোটখাটো পলিপ বা প্রাথমিক টিউমার সেখানে থাকলেও বড়সড় কোনও প্রভাব ফেলে না। ক্যানসার কোষগুলি ধীরে ধীরে কোলনের প্রাচীর ভেদ করে বাইরে না ছড়ানো পর্যন্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা তীব্র ব্যথা হয় না। সামান্য গ্যাস, মাঝে মাঝে পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও ডায়ারিয়ার লক্ষণ দেখা দেয়।
কিডনির ক্যানসার
ক্যানসার সৃষ্টিকারী টিউমারগুলি আকারে যথেষ্ট বড় না হওয়া পর্যন্ত কিডনির কার্যক্ষমতা নষ্ট হয় না। তা ছাড়া, কিডনির নিজস্ব ফিল্টার করার ক্ষমতা এতটাই বেশি যে এক অংশের কোষ ক্ষতিগ্রস্ত হলেও অন্য অংশ কাজ চালিয়ে নেয়। গোড়ার দিকে মাঝেমধ্যে পিঠের নীচের দিকে বা কোমরে মৃদু ব্যথা, সামান্য ক্লান্তি বা প্রস্রাবের রঙের সামান্য পরিবর্তন হতে দেখা যায়। এগুলিকে অনেকেই ক্লান্তি বা জল কম খাওয়ার ফল ভেবে এড়িয়ে যান।

তুরজিম তানজিম