ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে পুলিশের অভিযানে পিস্তল ও মাদক কারবারী সহ গ্রেফতার ৩০ শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক পুঠিয়ায় রুনুল হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুরে গ্রেপ্তার কম জমিতে বেশি ফসল রাণীশংকৈলে কৃষকদের নতুন চমক চট্টগ্রামের কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা মামলার রহস্য উদঘাটন, দুই পলাতক আসামি গ্রেফতার ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষ ভালো ফলন ও দামে কৃষেরক মুখে হাসি জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতী রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব রাণীনগরে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেনটাডল ও মদ জব্দ বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করলেন বিচারক রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় রুনুল হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুরে গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:১৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:১৯:৪৭ অপরাহ্ন
পুঠিয়ায় রুনুল হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুরে গ্রেপ্তার পুঠিয়ায় রুনুল হত্যা মামলার প্রধান আসামি ফরিদপুরে গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় যুবক রুনুল (২২) হত্যা মামলার প্রধান আসামি মো. শাহীনকে (৪৭) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গত রোববার (১৬ নভেম্বর) বিকেলে এসআরবি-৫ (রাজশাহী) ও এসআরবি-১০ (কেরানীগঞ্জ) এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি যৌথ দল ফরিদপুরের মধুখালী থানার কামারদিয়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালায়। এ সময় পুঠিয়া থানায় দায়ের করা হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ অক্টোবর এ হত্যা মামলাটি দায়ের করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শাহীনের বড় ছেলের বিয়েকে কেন্দ্র করে বাদীপক্ষের পরিবারের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। এর জেরে ওই রাতেই আসামিরা পরিকল্পিতভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, এ সময় শাহীন লোহার হাতুড়ি দিয়ে এবং তাঁর ছেলে মো. স্বাধীন জ্বলন্ত কাঠের খড়ি দিয়ে বাদীর ছেলে রুনুলের ওপর হামলা চালান। এতে রুনুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ অক্টোবর দুপুরে তাঁর মৃত্যু হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে মো. শাহীনকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এসআরবির অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি মো. শাহীনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর