ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব রাণীনগরে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেনটাডল ও মদ জব্দ বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করলেন বিচারক রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২ পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে নতুন দিগন্ত খুলছে বরেন্দ্রের কৃষিতে রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ ছাত্রদল নেতার পোস্ট— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:৪৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:৪৮:১৩ অপরাহ্ন
সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার :  ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে আধুনিক প্রযুক্তি ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

 ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ ফুলবাড়ী, দিনাজপুর সদর, বিরামপুর ও চিরিরবন্দর সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক গতিবিধি শনাক্তকরণ এবং সীমান্তে বিজিবি’র টহল কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে আধুনিক প্রযুক্তি ড্রোনের ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী ২৯ বিজিবি’র পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রোনের সীমান্ত নজরদারিতে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা কার্যক্রম আরো জোরদার করা সম্ভব হবে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিকানয়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, দায়িত্বপূর্ণ সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে ফুলবাড়ী ২৯ বিজিবি’র সার্বক্ষণিকভাবে সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে সার্বক্ষণিক নজরদারি বাড়াতেহ আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র সকল সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর