ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা

‘আমার বাবা থানাটা কিনে নেবে’, অর্ধনগ্ন হয়ে পুলিশের টেবিলে পা তুলে হুমকি!

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:৩০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:৩০:২৪ অপরাহ্ন
‘আমার বাবা থানাটা কিনে নেবে’, অর্ধনগ্ন হয়ে পুলিশের টেবিলে পা তুলে হুমকি! ছবি: সংগৃহীত
মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা জাভেদ শেখের পুত্র রাহিলের, অভিযোগ এমনই। এমনকি তার পর অর্ধনগ্ন অবস্থায় গালিগালাজও করেছেন তিনি এক মহিলাকে। অভিযোগকারিণী রাখি সওয়ান্তের প্রাক্তন বন্ধু তথা নেটপ্রভাবী রাজশ্রী মোর। এ বার পুলিশকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাহিলের বিরুদ্ধে।

রাজশ্রী জানান, রবিবার রাতে আন্ধেরি এলাকায় তাঁর গাড়িতে এসে ধাক্কা দেয় রাহিলের গা়ড়ি। রাহিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে নাকি পুলিশকেও হুমকি দেন তিনি। রাজশ্রী বলেছেন, “থানায় গিয়ে পুলিশের টেবিলে পা তুলে বসে ও (রাহিল)। তার পর বলতে থাকে, ‘আমার বাবা আসবে আর গোটা থানা কিনে নেবে।’ থানায় বসে এই সব বলছিল।”

ঘটনার পরে থানায় পৌঁছোন রাহিলের বাবা ও মা। সেখানে গিয়েই রাজশ্রীকে অভিযোগ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করতে থাকেন তাঁরা। নেটপ্রভাবী বলেন, “ওর মা আমাকে বললেন, রাহিল নাকি খুব ভাল মানুষ এবং ও খুব বিনয়ী। দিনের বেলা ওর আচরণ সম্পূর্ণ অন্য রকম থাকে। আমাকে অভিযোগ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন। অভিযোগ ফিরিয়ে না নিলে নাকি রাহিলের জীবন নষ্ট হয়ে যাবে। আর মদ্যপ হয়ে গাড়ি চালিয়ে সে রাতে যে তিনজনকে প্রায় মেরেই ফেলছিল, তাঁদের জীবনের দাম নেই?”

রবিবার রাতের ঘটনার একটি ভিডিয়োও তিনি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন রাজশ্রী। সেখানে দেখা গিয়েছিল গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন রাহিল, তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। গাড়ি থেকে মত্ত অবস্থায় শরীরের অর্ধেকটা বার করে গালাগাল করতেও দেখা গিয়েছে তাঁকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা