ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২ পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে নতুন দিগন্ত খুলছে বরেন্দ্রের কৃষিতে রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ ছাত্রদল নেতার পোস্ট— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন রাজশাহী মেডিকেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন

পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:০৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:০৬:৫৪ অপরাহ্ন
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- তারাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান (৪৫) ও সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, (৪৮)। কালিয়াকৈর পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহমেদ ইফতি (২১), জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক উপসম্পাদক আসিফ আহমেদ (২১) ও ৮ নং মহল্লা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাসেম সিকদার (৪৬)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টা করেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। পরে ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে বুধবার দুপুরে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য উদঘাটনের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর