ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২ পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে নতুন দিগন্ত খুলছে বরেন্দ্রের কৃষিতে রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ ছাত্রদল নেতার পোস্ট— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন রাজশাহী মেডিকেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন

হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৫:০০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৫:০০:৫৭ অপরাহ্ন
হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ মামলার জেরে বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করায় ইউসুফ মোল্লা (২৫) নামে এক পথচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জেলার ফতুল্লার তক্তার মাঠ এলাকায় দেলোয়ার রহমান দেলুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে। তিনি ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

​নিহতের মামা ওমর ফারুক জানান, ঘটনার দিন রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে তক্তার মাঠ এলাকায় দেলুর বাড়ির সামনে কিছু লোকজনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও ভাঙচুর করতে দেখেন তিনি।

এ সময় ইউসুফ নিজের মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে অস্ত্রধারীরা তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তার মেরুদণ্ডের নিচে ধারালো ছুরির মারাত্মক আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, গত ২০ জুন রাতে কৃষক দল নেতা জুয়েল আরমান তাকে অপহরণ করে চাঁদা দাবি করেন। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন এবং পিবিআই তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের নামে ওয়ারেন্ট জারি ছিল। মঙ্গলবার সে আদালতে হাজিরা দিয়ে জামিন নেয়।

জামিন পেয়ে বের হয়ে চা দোকানে বসে থাকা মামলার বাদী তার ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা চালায় সে। এ নিয়ে হাতাহাতিতে উভয় পক্ষই আহত হয়। এর জেরে রাতে জুয়েল আরমান দলবল নিয়ে প্রতিশোধ নিতে ধারালো অস্ত্রসহ তাদের বাড়ি ভাঙচুর করতে আসে। এ সময় পেছনের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

​এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর