ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ১২ ঘণ্টা ঘুমোতেই হবে! ব্যস্ত দিনেও নিদ্রার সঙ্গে আপস নয় অনন্যার শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫

ডাকু মিলন ও তার সহযোগী রাজশাহীতে গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:২৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:২৬:১৯ অপরাহ্ন
ডাকু মিলন ও তার সহযোগী রাজশাহীতে গ্রেফতার ডাকু মিলন ও তার সহযোগী রাজশাহীতে গ্রেফতার
টাংগাইলের মির্জাপুরে ভুয়া পুলিশের বেশে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ডাকাত দলের মূলহোতা ডাকু মিলন সহ তার সহযোগীকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৭ জুলাই) রাত ১০টায় ডাকাত দলের মূলহোতা ডাকু মিলনকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তার সহযোগী মোঃ আমিনুল মোমেনীনকে রাত ১১টায় মোহনপুর থানাধীন বসন্তকেদার (বিধিরপুর) এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ তানভীর ওরফে ইব্রাহিম (মিলন) (৩০) নওগাঁ জেলার মান্দা থানাধীন নবগ্রাম গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে ও মোঃ আমিনুল মোমেনীন (৩১) চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহারাজপুর হাজীপাড়া গ্রামের মোঃ শরীফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গত ১৫ মে, ২০২৫ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ধেরুয়া সাকিন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের উপর কতিপয় দুর্ধষ ডাকাত দলের সদস্য নিজেদেরকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সমবেত হয়ে একটি মাইক্রো সহকারে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করে। এসময় স্থানীয় থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুইজন ডাকাত সদস্যকের আটক করলেও ডাকাত দলের মূলহোতাসহ ৫/৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়। এসময় ডাকাত সদস্যদের দেহ তল্লাশী করে এক জোড়া পুলিশের হ্যান্ডক্যাপ সহ বিভিন্ন পুলিশের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এঘটনায় মির্জাপুর থানা পুলিশ কর্তৃক দুর্ধষ এই ডাকাত দলের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে। 

র‌্যাব আরও জানায়, ৭ জুলাই মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকা ও রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বসন্তকেদার (বিধিরপুর) এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের নেতা সহ এজাহারনামীয় মিলন ও আমিনুল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর