ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২ পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে নতুন দিগন্ত খুলছে বরেন্দ্রের কৃষিতে রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ অপহরণের পরদিন পুকুরে মিলল ৮ মাসের শিশুর মরদেহ ছাত্রদল নেতার পোস্ট— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিএনপির সংসদীয় দল একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন রাজশাহী মেডিকেল কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের পাবনায় লতিফ টাওয়ারে জাভেলিয়া’স বিউটি’র উদ্বোধন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:২৭:২০ অপরাহ্ন
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, মজুরি নিয়ে প্রচলিত দর-কষাকষির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে পোশাক শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ করা জরুরি।

সিপিডির পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই বেতন কাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে নিম্নতম মজুরি বোর্ড। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে দেশের আর্থসামাজিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন।

সংস্থাটির হিসাবে, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে চার সদস্যের একটি পরিবারের জন্য ২০২৬ সালে দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকায়। অন্যদিকে, চারজনের একটি পরিবারকে দারিদ্র্যসীমার উপরে রাখতে হলে মজুরি হতে হবে ১৮ হাজার ৫৭৮ টাকা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা। এসব দিক বিবেচনায় নিয়েই ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে সিপিডি।

এর আগে শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ওই দিনই শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হয়। তবে এরপরও দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, সড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, চলমান এই আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত শিল্পমালিক এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার বিষয়ে কোনো ধরনের চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে মজুরি নিয়ে কোনো ধরনের ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর