ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে হাত-পা? কষ্ট কমাবে কলার খোসা!

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৯:১৫:২০ অপরাহ্ন
মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে হাত-পা? কষ্ট কমাবে কলার খোসা! ফাইল ফটো
মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে শিশুর হাত, কপাল। অভিভাবেকরা কলার খোসা সেই স্থানে ঘষে দিচ্ছেন। দাবি, ঘরোয়া এই টোটকার জেরেই কমবে লাল হয়ে যাওয়া ফোলা ভাব। স্বস্তি পাবে সন্তান।

কলার খোসা কি সত্যিই মশার কামড় থেকে স্বস্তি দিতে পারে? সমাজমাধ্যমে এই বিষয় নিয়ে খোঁজখুজি করলে মিলবে বিস্তর রিল, ভিডিয়ো। কিন্তু সত্যি কি এই কৌশল কাজে আসে?

আমেরিকার শিশুরোগ চিকিৎসক মোনা আমিন সমাজমাধ্যমে নানা রোগ এবং সমস্যা নিয়ে পরামর্শ দেন। তাঁর অনুসরণকারীও যথেষ্ট। সমাজমাধ্যমে এই টোটকার কথা চাউর হতে তিনিও তাঁর মত জানিয়েছেন। মোনা বলছেন, ‘‘কলার খোসায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, ফ্ল্যাভোনয়েড্স এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। গবষেণায় দেখা গিয়েছে প্রদাহ কমাতে তা সাহায্য করে। সুতরাং এই যুক্তি দিয়ে দেখলে, এতে থাকা প্রাকৃতিক উপাদান, চুলকানোর ফলে যে জ্বালা হয় বা যে অংশটি ফুলে যায়, তা সাময়িক ভাবে কমাতে পারে। তবে এর কিন্তু কোনও পরীক্ষিত প্রমাণ নেই। তবে ঘোরায়া টোটকা হিসাবে এটি নিরাপদ।’’ একই সঙ্গে তিনি সতর্ক করছেন, চুলকানোর ফলে নখের আঁচড় লাগলে বা কোনও কারণে ক্ষত হলে সেখানে কলার খোসার টোটকা প্রয়োগ না করাই উচিত। কলায় অ্যালার্জি থাকলে তা দেওয়ার প্রশ্নই ওঠে না। মোনার কথায়, কলার খোসা কোনও ম্যাজিক দেখাতে পারে না। তবে প্রাকৃতিক গুণ আছে এতে।

কলার খোসার গুণাগুণ নিয়ে মোনার সঙ্গে একমত মুম্বইয়ের এক হাসপাতালের চিকিৎসক সোনালি কোহলি। তিনি এক সাক্ষাৎকারে বলছেন, ‘‘মশার কামড়ে ত্বক ফুলে গেলে কলার খোসা ঘষে দিলে আরাম মিলবে। কলার খোসা বেটে গ্লিসারিন এবং গোলাপ জল মিশিয়ে সেই স্থানে লাগালেও কাজ হবে। ১০-১৫ মিনিট রাখলেই চুলকানি এবং প্রদাহ কমবে।’’

তবে দুই চিকিৎসকের সঙ্গে এই বিষয়ে সহমত নন কলকাতার ত্বকের অসুখের চিকিৎসক অভীক শীল। তাঁর বক্তব্য, মশার কামড়ে শিশুদের ত্বক একটু ফুলে গেলেও এমনিতেই তা সেরে যায়। কোনও কিছুই লাগানোর দরকার হয় না। তবে যদি মনে হয় বেশি চুলকাচ্ছে বা জ্বালা দিচ্ছে, বরফ বা ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে। কোনও ময়েশ্চারাইজ়ারও লাগিয়ে দেওয়া যায়। তবে কলার খোসা না ব্যবহার করাই ভাল। মশা কামড়ানোর পর চুলকানি ভাব কমাতে যে এটি কাজ করে, এমন কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং কলার খোসা ঘষাঘষি করলে হিতে বিপরীত হতে পারে। ত্বক কালচে হয়ে যাওয়া বা এগ‌জিমার সমস্যাও দেখা দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ