ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

২০ বছর বয়সে কেন কটাক্ষের শিকার হন গায়িকা নেহা

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৮:২১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৮:২১:৫৯ অপরাহ্ন
২০ বছর বয়সে কেন কটাক্ষের শিকার হন গায়িকা নেহা ২০ বছর বয়সে কেন কটাক্ষের শিকার হন গায়িকা নেহা
নিজের বয়স ধরে রাখতে চেয়েছিলেন শেফালী জরীওয়ালা। সেই কারণে খেতেন মুঠো মুঠো ওষুধ। শেষ পর্যন্ত নিজেকে সুন্দর রাখার ইচ্ছাই প্রাণঘাতী হল তাঁর জন্য। এ বার গায়িকা নেহা ভাসিন জানালেন নিজের কথা। মাত্র ২০ বছর বয়সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন। কারণ, তাঁকে মোটা বলে কটাক্ষ করা হয়েছিল। এমনকি, বলা হয় স্থূলকায় শরীরে জন্য টিভির পর্দায় আনা হবে না তাঁকে। এমন প্রত্যাখ্যান পেয়ে নিজেকে ঠিক রাখতে পারেননি নেহা। বাড়ি ফিরে দুই বোতল ফ্যাট কাটার খেয়ে নেন। তাতেই বিপত্তি! দু’দিন জ্ঞান ছিল না তাঁর। সেটাই নাকি ছিল নিজেকে শেষ করে দেওয়ার প্রথম চেষ্টা। এখানেই শেষ নয়। মাসে ১৫ দিন এখনও বিছানা ছেড়ে উঠতে পারেন না তিনি।

প্রায়ই পোশাক নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন নেহা। গায়িকার পেশায় থাকা সত্ত্বেও তিনি খোলামেলা পোশাক পরে কী ভাবে ঘুরতে পারেন, তা নিয়ে নেহাকে কটাক্ষ করেন নেট ব্যবহারকারীরা। এমনকি, পোশাকের কারণে তাঁকে পর্ন তারকার সঙ্গেও তুলনা করেছেন অনেকে। যদিও নিজের কথা বলতে ভয় পান না নেহা। ন’বছর বয়সে নেহার ইচ্ছা হয় পপস্টার হওয়ার। খুব অল্প বয়সে মেয়েদের নিয়ে একটি গানের ব্যান্ড খোলেন নেহা। এই ব্যান্ডের প্রথম কনসার্টে ৫০ হাজার শ্রোতা জমায়েত হয়েছিল। কোনও ব্যান্ডের প্রথম কনসার্টে এত জন শ্রোতা এসেছিলেন বলে নজির গড়েছিল নেহার ব্যান্ড।

কিন্তু নেহার গান মিউজ়িক ভিডিয়ো আকারে প্রকাশ করতে চাননি এক চ্যানেল কর্তা। নেহার কথায়, ‘‘আমাকে গ্রিন রুমের বড় টিভিতে দেখিয়ে বলা হয়, আমি মোটা। টিভিতে দেখতে ভাল লাগবে না।” এই কথা শুনেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও নেহার দাবি, সেই সময় তাঁর ওজন ছিল ৫০ কেজি। তবে শরীর নিয়ে বরাবর ভুগতে হয়েছে তাঁকে। বছর তিনেক আগে জানতে পারেন, ঋতুস্রাবজনিত সমস্যা রয়েছে তাঁর। যার ফলে মাসে ১৫ দিন বিছানা ছেড়ে উঠতে পারেন না। গান গাওয়া তো দূরঅস্ত। আর নেহা জানান, ২০২২ সাল থেকে তাঁকে বিভিন্ন সময় নানা কড়া ওষুধ খেতে হয়। সেই কারণে তাঁর ওজন বাড়তেই থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি