ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মুঠোফোন চোর সন্দেহে এক শিশুকে মারধরের পর বস্তাবন্দি করে নদীতে, আটক ২

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ১০:৫৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ১০:৫৫:৫০ অপরাহ্ন
মুঠোফোন চোর সন্দেহে এক শিশুকে মারধরের পর বস্তাবন্দি করে নদীতে, আটক ২ মুঠোফোন চোর সন্দেহে এক শিশুকে মারধরের পর বস্তাবন্দি করে নদীতে, আটক ২
দিনাজপুর সদর উপজেলায় মুঠোফোন চোর সন্দেহে এক শিশুকে মারধরের পর বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটের পশ্চিমে গাবুড়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।

মারধরের শিকার শিশুটির নাম সাজেদুর রহমান (১৩)।সে পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রির জোগালির কাজ করে। আটক ব্যক্তিরা হলেন খাদিমুল ইসলাম (৩৮) ও নুর হাবীব নয়ন (২০)।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টার দিকে গাবুড়া নদীর পারে দুই ব্যক্তিকে একটি শিশুকে মারধর করতে দেখা যায়। পরে শিশুটিকে একটি চটের বস্তায় ঢুকিয়ে মুখ বন্ধ করে নদীতে ফেলে দেওয়া হয়।

এক নারী ঘটনাটি দেখতে পেয়ে চিত্কার করলে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ওই দুই যুবককে এলাকাবাসী মারধর করে। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবককে আটক এবং শিশু সাজেদুরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুটির বাবা হাফেজুর রহমান জানান, গত শনিবার সন্ধ্যায় কমলপুর বাজারের একটি মুদি দোকান থেকে নুর হাবীবের একটি স্মার্টফোন হারিয়ে যায়। ওই সময় তার ছেলে ওই দোকানে গিয়েছিল। এ কারণে ছেলেকে সন্দেহ করা হয়। কিন্তু সে বিষয়টি অস্বীকার করে। আজ সকাল ১১টায় তার ছেলে টেম্পোতে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছালাপুকুর এলাকায় নয়ন ও তার চাচা খাদিমুল তার ছেলের পথ রোধ করেন। পরে তার ছেলেকে টেম্পো থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে নদীর ঘাটে নেওয়া হয়।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান বলেন, ‘মুঠোফোন চুরির সন্দেহে শিশুটিকে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। এই ঘটনায় মামলা করা হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩