চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ মেহেদী (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী, সিপিসি-১।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌডালা ইউনিয়নের বেল্লাল বাজার এলাকায় গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯০ বোতল ফায়ারডিল ও ২০০ বোতল ইস্কুফসহ একটি স্মার্টফোন, একটি মোটরসাইকেল ও একটি পুরোনো ট্রাক্টর জব্দ করা হয়।
গ্রেপ্তার মেহেদী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।
এসআরবি জানায়, গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি: