ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী অঞ্চলে উজাড় হচ্ছে আমবাগান, বাড়ছে পুকুর যুদ্ধের সপ্তম দিনেও ইরানে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েল বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছয় দেশের আট ক্রিকেটার ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৪৪৭ প্রাণ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস! নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ খামেনেইকে হত্যার ছক কষা হয় ৯০ দিন আগেই! হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে: রাষ্ট্রপতি আত্রাইয়ে স্ত্রী-কন্যাকে খুনের পর গলায় ছুরি চালিয়ে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা রাজশাহীতে দুই লাচ্ছা সেমাই উৎপাদন প্রতিষ্ঠানকে জরিমানা মতিহারে বাসের চাপায় যুবক নিহত, চালক-হেলপার আটক ধামরাইয়ে মোটরসাইকেল–সাইকেলের সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত পাবনার ঈশ্বরদীতে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল, জামায়াতপন্থী সহকারী শিক্ষক কারাগারে ইরান যুদ্ধে তেল সংকটের শঙ্কা, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া

ছোট অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠ প্রেম, রোষানলে রণবীর!

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৬:৩১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৬:৩১:৪২ অপরাহ্ন
ছোট অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠ প্রেম, রোষানলে রণবীর! ছোট অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠ প্রেম, রোষানলে রণবীর!
৩১ বছরের ছোট অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছিলেন সালমান খান। কিছু দিন আগেই ‘সিতারে জ়মিন পর’ ছবিতে ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে কটাক্ষের শিকার হন আমির খান। এ বার সেই দলে নাম যোগ হল রণবীর সিংহের। ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় প্রেমে মাতবেন তিনি !

জন্মদিনে রণবীর প্রকাশ্যে এনেছেন তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। প্রথম ঝলকেই প্রশংসা পেয়েছেন অভিনয় ও সাজের জন্য। কিন্তু তার পাশাপাশি ২০ বছর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় রোষানলে পড়েছেন রণবীর।

রবিবার ৪০-এ পা রাখলেন রণবীর। এ দিকে তাঁর নতুন ছবির নায়িকা সারা অর্জুনের বয়স মাত্র ২০ বছর। এই জুটি দেখেই নিন্দকেরা বলছেন, “রণবীরও এ বার হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন!” কিন্তু কে এই সারা অর্জুন? দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসাবে জনপ্রিয় ছিলেন। হিন্দি ছবিতেও কাজ করেছেন সারা। তা ছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।

ছবিতে অভিনয় করার আগে বেশ কিছু বিজ্ঞাপনীচিত্রে দেখা গিয়েছে সারা অর্জুনকে। ২০১১ সালে তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে অভিনয়ের সফর শুরু। মাত্র ছ’বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই হিন্দি ছবি ‘৪০৪’-এ অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রী। ২০১৩ সালে ‘এক থি ডায়েন’ ছবিতে ইমরান হাশমির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এর পরে সলমনের ‘জয় হো’ ছবিতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘পোনইন সেলভান’ ছবিতে ঐশ্বর্যা রাইয়ের কিশোরীবেলার অভিনয় করেছিলেন সারা।

এ বার ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তাঁর চরিত্রটি ঠিক কেমন ও কতটা গুরুত্বপূর্ণ তা এখনও জানা যায়নি। ছবিটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী অঞ্চলে উজাড় হচ্ছে আমবাগান, বাড়ছে পুকুর

রাজশাহী অঞ্চলে উজাড় হচ্ছে আমবাগান, বাড়ছে পুকুর