ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ট্যাপেন্টাডল-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল  পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু চার বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের আগেই ধস পড়ল চার কোটি টাকার সড়ক  রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু লিভারের অসুখের উপসর্গ কিন্তু খুব সাধারণ, কোন লক্ষণ থাকলে সতর্কতা জরুরি? ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী প্রেসক্লাব দখলকারী পুট্ট বাবু আটক, পুলিশে সোপর্দ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৬:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৬:২৭:১৫ অপরাহ্ন
রাজশাহী প্রেসক্লাব দখলকারী পুট্ট বাবু আটক, পুলিশে সোপর্দ রাজশাহী প্রেসক্লাব দখলকারী পুট্ট বাবু আটক, পুলিশে সোপর্দ
রাজশাহী প্রেসক্লাব দখল মামলা আসামি পুট্ট বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সাংবাদিকরা।

সোমবার (৭ জুলাই) বেলা ১টার দিকে তাকে আটক করা হয়। 

আটক পুট্ট বাবু রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার বাসিন্দা এবং নবাবজানের ছেলে। তার বিরুদ্ধে প্রেসক্লাব দখল, ভাংচুর-লুটপাটসহ ছিনতাই, ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, জুলু যখন সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে রাজশাহী প্রেসক্লাব দখলে রেখেছিলেন, তখন ক্লাবেই দেশীয় অস্ত্র চালনা ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ চলতো। পুট্ট বাবু ছিল সেই প্রশিক্ষণের অন্যতম সক্রিয় সহযোগী ও অস্ত্র বহনকারী।

আটকের সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী, সদস্য রাজিব আলী রাতুল, শামসুল ইসলাম, হুমায়ুন কবীর, সান্ত, হিরো-সহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ আগস্ট রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানকে ক্লাব থেকে বের করে দেয়া হয়েছিল। কিছু সাংবাদিক ক্লাবের দখল নিয়ে তারা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। পরে পূর্ণাঙ্গ কমিটি এবং পরবর্তীতে কমিটি পুণর্গঠন করা হয়েছিল। সবশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলু। তার বিরুদ্ধে হত্যাসহ ১৫ মামলাটি মামলা রয়েছে । প্রেসক্লাব দখলের ঘটনায় জুলু অন্যতম প্রধান আসামি। তাকে গত ৩ জুলাই গ্রেফতার করেছে সেনাবাহিনী। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ