ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াল ঘরেই মা-বাবার আশ্রয় ঠাঁই হয়নি ছেলেদের পাকাঘরে

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৫:৫০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৫:৫০:১৩ অপরাহ্ন
গোয়াল ঘরেই মা-বাবার আশ্রয়  ঠাঁই হয়নি ছেলেদের পাকাঘরে গোয়াল ঘরেই মা-বাবার আশ্রয় ঠাঁই হয়নি ছেলেদের পাকাঘরে
দুইছেলে চারমেয়ে নিয়ে একসময় সুখের সংসার ছিলো ময়দান আলীর (৮০)। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রভাবশালী গার্হস্থ্যা ছিলেন তিনি।
বয়সের ভারে নুঁইয়ে পরা শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ। নানা কারণে ময়দান ও তার স্ত্রী জাহেদা বেগম সন্তানদের জমিজমা লিখে দিতে বাধ্য হন। কিন্তু ছেলেদের
পাকাঘরে ঠাঁই হয়নি তাঁদের। শেষ বয়সে অপরিচ্ছন্ন গোয়ালঘরেই তাদের আশ্রয় হয়েছে।

ময়দান আলী নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা। বড় ছেলে জাহাঙ্গীর আলম (৫৭) উপজেলা ভুমি জরিপ কর্মকর্তা আর ছোট ছেলে রবিউল করিম রবি (৫৫) মাছ চাষি। দুজনেরই রয়েছে পাকা বাড়ি। ময়দানের চার মেয়ের অন্যত্র বিয়ে হলেও বাবা-মাকে দেখতে এলে ভাইদের গালমন্দের
শিকার হন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (৭ জুলাই) সরেজমিনে দেখা গেছে, অপরিচ্ছন্ন বিছানায় ও অপরিস্কার দুর্গন্ধযুক্ত গোয়াল ঘরে রাখা চৌকির এককোনে শুয়ে আছেন ময়দান আলী।
একপাশে রয়েছে খাবারের থালাবাসন এবং অন্যপাশে রয়েছে রান্নার খড়ি ও গোখাদ্য।

গোয়াল ঘরে কেন? এ প্রশ্নে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। এসময় ময়দানের স্ত্রী জাহেদা ও তারভাই মতিউর রহমান মতি সংবাদকর্মীদের সাথে কথা
বলতে গেলে ছোট ছেলে রবিউল করিম রবি দা (দেশীয় অস্ত্র) নিয়ে তেড়ে আসেন।

অসুস্থ্য ময়দান আলী জানান, গোয়াল ঘরেই থাকেন তিনি ও স্ত্রী জাহেদা। গোয়ালে থাকতে কষ্ট হলেও খাবারের অসুবিধা হচ্ছে না। স্ত্রী জাহেদা বেগম বলেন, ছেলেরা জমিজমা লিখে নেয়ার কারনে মেয়েদের সেবাযত্ন থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। ছোট ছেলে রবি ৫ শতাংশ জমি বেশি নিয়েছে। সেই জমি আমি ফেরৎ চাই।

বড় ছেলে জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, সন্তান হিসাবে মা-বাবার সাধ্যমত দায়িত্ব পালন করে আসছি। চাকরির কারনে দ‚রে থাকায় সেভাবে দেখাশোনা করতে পারিনা। তবে ছোটভাই রবি অধিকাংশ জমি লিখে নেওয়ায় মা-বাবা তার জায়গাতেই থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, অভিভাবক রক্ষনাবেক্ষন আইনে প্রতিটি সন্তান তাদের বাবা-মাকে দেখভাল করতে বাধ্য। এ
ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থাা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩