ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

ক্ষতিকারক রাসায়নিকের শিকার শিশুরা! বেড়ে ওঠার পথ মসৃণ নয়

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৫:২২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৫:২২:১১ অপরাহ্ন
ক্ষতিকারক রাসায়নিকের শিকার শিশুরা! বেড়ে ওঠার পথ মসৃণ নয় ছবি: সংগৃহীত
বর্তমান সময়ে সুস্থ জীবন যাপনের পথে একাধিক বাধা তৈরি হয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে অল্প বয়স থেকেই নানা রোগ এবং সমস্যা দেখা দিচ্ছে। এমতাবস্থায় একটি গবেষণায় দেখা গিয়েছে, শিশুদের দেহে পরিবেশ থেকে ক্ষতিকারক রাসায়নিকের প্রবেশ ঘটছে। সময়ের সঙ্গে তা বেড়েছে এবং উপযুক্ত পদক্ষেপ না করলে অগণিত শিশুর ভবিষ্যৎ কঠিন হতে চলেছে।

সম্প্রতি ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনলজি’ জার্নালে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ২ থেকে ৪ বছর বয়সি শিশুদের দেহে ১১১ ধরনের ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি পাওয়া গিয়েছে। অর্থাৎ স্কুলে প্রবেশের আগেই শিশুদের দেহে এই রাসায়নিকের উপস্থিতি পাওয়া গিয়েছে, যা চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

পদ্ধতি
এই সিদ্ধান্তে আসার আগে ২০১ জন শিশু এবং তাদের মায়েদের মূত্রের নমুনা সংগ্রহ করেছিলেন গবেষকেরা। ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়। গবেষক ইউসি ডেভিস বলেন, ‘‘আমরা জানতে পেরেছি শিশুদের ক্ষেত্রে ক্ষতিকারক রাসায়নিক পদার্থের প্রভাব খুব বেশি। এটা আশঙ্কাজনক। কারণ, শৈশবকাল যে কোনও ব্যক্তির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।’’ তিনি আরও দাবি করেছেন, এই রাসায়নিকগুলির প্রভাবে শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এমনকি, শিশু কোনও জটিল রোগেও আক্রান্ত হতে পারে।

রাসায়নিকের প্রকারভেদ
গবেষকেরা জানিয়েছেন ১১১টির মধ্যে অন্তত ৫ জন শিশুর মধ্যে ৯৬টি রাসায়নিক পাওয়া গিয়েছে। ৫০ শতাংশের বেশি শিশুর মধ্যে ৪৮ প্রকারের রাসায়নিক পাওয়া গিয়েছে। অন্য দিকে, ৯০ শতাংশ শিশুর মধ্যে ৩৪ প্রকারের রাসায়নিক পাওয়া গিয়েছে।

কী কী সমস্যা হতে পারে
অল্প বয়সে দেহে ক্ষতিকারক রাসায়নিকের প্রবেশে শিশুর হরমোন, মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হতে পারে। জানা গিয়েছে, খাবার, পানীয়, শ্বাস-প্রশ্বাস এবং স্পর্শের মাধ্যমে শিশুর দেহে রাসায়নিকের প্রবেশ ঘটছে। মূলত আমেরিকার শিশুদের উপরে গবেষণাটি করা হলেও, চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমান সমাজে আরও একাধিক দেশের শিশুদেরও এ রকমই কঠিন পরিস্থিতির শিকার হতে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন