ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে

ইনিংস ঘোষণা করে লারার রেকর্ড বাঁচিয়ে দিলেন মুল্ডার

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৫:০৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৫:০৮:১৮ অপরাহ্ন
ইনিংস ঘোষণা করে লারার রেকর্ড বাঁচিয়ে দিলেন মুল্ডার ছবি: সংগৃহীত
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৪০০ রান করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা। যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেই রেকর্ড হুমকির মুখে পড়েছিল। তবে ইনিংস ঘোষণা করে লারার সেই রেকর্ড বাঁচিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক উইয়ান মুল্ডার।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রোটিয়া অধিনায়ক মুল্ডার। সোমবার (৭ জুলাই) বুলাওয়েতে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ২৯৭ বলে নিজের ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। তার এই ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ৬২৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।  

৪৯ চার ও ৪ ছক্কার সাহায্যে ৩৩৪ বলে ৩৬৭ রানের অপরাজিত থেকে লাঞ্চে যান মুল্ডার। অনেকের ভাবনায় ছিল ৪০০ করবেন তিনি। এমনকি মুল্ডার যেভাবে ব্যাটিং করছিলেন, তা ছিল কেবল সময়ের অপেক্ষা। তবে সবাইকে অবাক করে মধ্যাহ্ন বিরতির সময়ই ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক। 

এতেই বেঁচে যায় লারার সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ট্রিপল সেঞ্চুরি করে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন মুল্ডার। অধিনায়ক হিসেবে অভিষেকে টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার তিনি! ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি সিম্পসন অধিনায়ক হিসেবে অভিষেকে করেছিলেন ৩১১ রান। 

এছাড়া টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার মাত্র দ্বিতীয় ক্রিকেটার মুল্ডার। তার আগে কেবল হাশিম আমলা এই মাইলফলক ছুঁয়েছিলেন—২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ৩১১ রানের অনন্য ইনিংস খেলেছিলেন তিনি।  

অভিষেক অধিনায়ক হিসেবেই প্রথম দিনেই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মুল্ডার। এমন কীর্তি টেস্ট ইতিহাসে খুব কমজনেরই আছে। এই তালিকায় আছেন কেবল গ্রাহাম ডাউলিং (নিউজিল্যান্ড, ২৩৯) এবং শিবনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ, ২০৩)।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা