ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরাহনগরে তরুণীর রহস্যমৃত্যু, উধাও ফোন থেকেই পরিবারের কাছে মেসেজ-কল ! অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, বিচ্ছিন্ন বাঁ হাত বিহারে গণধর্ষণ মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও শিক্ষার্থীদের দাবি আদায়ে রাবি সংস্কার আন্দোলনের যাত্রা, নেতৃত্বে আম্মার বিভাগীয় কমিশনারের সঙ্গে আরইউজে নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পুঠিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের তদারকি পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার

অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, বিচ্ছিন্ন বাঁ হাত

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:৩৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:৩৯:৪৫ অপরাহ্ন
অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, বিচ্ছিন্ন বাঁ হাত অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, বিচ্ছিন্ন বাঁ হাত
ভারতের মুম্বইয়ে লোকাল ট্রেনে সহযাত্রীর অশালীন আচরণের প্রতিবাদ করায় এক তরুণীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তরুণীর বাঁ হাত কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথায় পড়েছে ১৬টি সেলাই। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, বোরিভালি থেকে বিরারগামী লোকাল ট্রেনে যাত্রা করছিলেন ওই তরুণী। ট্রেনটি নাইগাঁও স্টেশনের দিকে যাওয়ার সময় এক সহযাত্রী তাঁকে বারবার অশালীনভাবে স্পর্শ করেন। এর প্রতিবাদ জানিয়ে তরুণী চটি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অন্য যাত্রীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বিবাদ থামেনি।

নাইগাঁও স্টেশনে পৌঁছানোর পরও বচসা চলতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তরুণীকে ধাক্কা দিলে তিনি দুটি বগির মাঝখানে পড়ে যান। ট্রেন চলতে শুরু করলে চাকার নিচে পড়ে তাঁর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এক পুলিশকর্মী ও কয়েকজন যাত্রী তাঁকে উদ্ধার করে প্ল্যাটফর্মে নিয়ে যান। এ সময় অভিযুক্ত পালিয়ে গেলেও কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, ট্রেনের মধ্যে অশালীন স্পর্শের প্রতিবাদ করার পরও ওই ব্যক্তি তাঁকে হেনস্থা করতে থাকেন। এমনকি ট্রেন থেকে নামার পরও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কান্নাজড়িত কণ্ঠে তরুণী বলেন, পরিবারের সব দায়িত্ব তিনি সামলাতেন। এখন এক হাত হারিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে, অভিযুক্ত গ্রেফতার হলেও পুলিশের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তরুণীর পরিবার। তাদের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ ধারা, অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগ এখনও যুক্ত করা হয়নি। এ বিষয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সহায়তা চায় পরিবার। পরে দলের প্রতিনিধিরা সরকারি রেল পুলিশের (জিআরপি) এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে দেখা করেন। প্রয়োজনীয় ধারা যুক্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ বলে জানা গেছে।

এ ঘটনায় মুম্বইয়ের লোকাল ট্রেনে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও