ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও শিক্ষার্থীদের দাবি আদায়ে রাবি সংস্কার আন্দোলনের যাত্রা, নেতৃত্বে আম্মার বিভাগীয় কমিশনারের সঙ্গে আরইউজে নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পুঠিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের তদারকি পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:০৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:০৩:৫৬ অপরাহ্ন
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার অধিকার, সংগ্রাম ও স্বপ্নের কথা তুলে ধরতে প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব আবেহাও আয়োজন করেছে হাল্ট প্রাইজ রাবি।

বুধবার (১১ নভেম্বর) রাজশাহীর বটতলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সাঁওতাল শিশুদের শিক্ষার বাস্তবতা, বিদ্যমান চ্যালেঞ্জ ও দৈনন্দিন প্রতিকূলতা তুলে ধরার পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকদের মতে, কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও বাস্তবতা জানাই ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। শিক্ষা কোনো বিশেষ সুযোগ বা অনুগ্রহ নয়, বরং প্রতিটি শিশুর মৌলিক অধিকার-এ বার্তাও তুলে ধরা হয়।

হাল্ট প্রাইজ রাবি ক্যাম্পাস ডিরেক্টর মৃন্ময় সাহা বলেন, ‘আবেহাও’র মাধ্যমে সাঁওতাল শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ ও স্বপ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কোনো শিশুর পরিচয় বা আর্থিক অবস্থা যেন তার স্বপ্নপূরণের পথে বাধা না হয়, সেটিই আমাদের প্রত্যাশা।

প্রজেক্ট হেড মোঃ নাজমুল হুদা বলেন, সাঁওতাল শিশুদের শিক্ষার বাস্তবতা কাছ থেকে জানাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। আমাদের বিশ্বাস, ছোট এই পদক্ষেপ একদিন তাদের জন্য বড় সম্ভাবনার পথ তৈরি করবে।

উল্লেখ্য, আবেহাও একটি নতুন সকালের প্রত্যাশার প্রতীক। আয়োজকদের প্রত্যাশা, প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো স্বপ্ন থেমে থাকবে না।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও