ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিহারে গণধর্ষণ মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও শিক্ষার্থীদের দাবি আদায়ে রাবি সংস্কার আন্দোলনের যাত্রা, নেতৃত্বে আম্মার বিভাগীয় কমিশনারের সঙ্গে আরইউজে নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পুঠিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের তদারকি পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:০৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:০৭:৩৫ অপরাহ্ন
২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক
আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু অমিতাভের বাড়ি নয়, মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে। ঘটনার পরেই সতর্ক হয়েছে মুম্বই পুলিশ। সংশ্লিষ্ট এলাকাগুলিতে শুরু হয়েছে তল্লাশি।

জানা যাচ্ছে, হুমকির ইমেলে অমিতাভের বাড়ি ছাড়াও মেয়রের দফতর, একটি ব্যাঙ্ক, আদালত, মহালক্ষ্মী রেসকোর্স এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম রয়েছে। ইমেলটি হাতে আসার পরেই নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়। খবর, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং নিরাপত্তাকর্মীরা ইমেলে উল্লেখ করা জায়গাগুলিতে তল্লাশি চালান। যদিও এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক কোনও বস্তু বা বিস্ফোরক মেলেনি। কে বা কারা এই হুমকি পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। হুমকির সত্যতা যাচাই করতেও তদন্ত শুরু হয়েছে।

গত ২৩ অক্টোবরও একই ধরনের একটি হুমকি ইমেলে অমিতাভের জুহুর বাড়ির নাম উল্লেখ করা হয়েছিল। এর পাশাপাশি দিলজীত দোসাঞ্ঝের মুম্বইয়ের অনুষ্ঠানেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। ওই বার্তায় ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার কথা বলা হয়েছিল। পাশাপাশি দাবি করা হয়েছিল, ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি 'জলসা'তেও হামলা হতে পারে।

সেই ইমেলে খলিস্তানের প্রসঙ্গও ছিল। আরও দাবি করা হয়েছিল, আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় গায়ক দিলজীত দোসাঞ্ঝের অনুষ্ঠানের সময়ও হামলা হতে পারে। ওই হুমকির পরেই অমিতাভের বাড়ির নিরাপত্তা বৃদ্ধি করা হয়। শুরু হয় পুলিশি তদন্ত।

নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগের মধ্যেও অনুরাগীদের সঙ্গে দেখা করা থেকে বিরত থাকেননি অমিতাভ। গত ১ নভেম্বর রবিবার ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। বরাবরের মতো বাড়ির বাইরে এসে সরাসরি অনুরাগীদের সামনে দাঁড়াননি অভিনেতা। বুলেটপ্রুফ বেষ্টনীর আড়াল থেকে সকলের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও