ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও শিক্ষার্থীদের দাবি আদায়ে রাবি সংস্কার আন্দোলনের যাত্রা, নেতৃত্বে আম্মার বিভাগীয় কমিশনারের সঙ্গে আরইউজে নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পুঠিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের তদারকি পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে

‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে?

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৮:০৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৮:০৫:২৪ অপরাহ্ন
‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে?
কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এর শেষ মরসুমে অতিথি হয়ে এসেছিলেন বলিউডের তারকাদম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। অনুষ্ঠানের নতুন পর্বে বিয়ে থেকে শুরু করে কেরিয়ার, তাঁদের প্রেমের শুরু— সবকিছু নিয়েই কথা বলেছেন দু’জনে। তবে সেই আড্ডাতেই প্রকাশ্যে এসেছে এক অজানা তথ্য। ‘শেরশাহ’ ছবির শুটিং চলাকালীন নাকি সাময়িক ভাবে বিচ্ছেদ হয়েছিল তাঁদের! পরে অবশ্য ফের কাছাকাছি আসেন তাঁরা।

কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম আলাপ একটি পার্টিতে। তখন সদ্য ‘লাস্ট স্টোরিজ়’-এর কাজ শেষ করেছেন কিয়ারা। ২০১৯ সালে ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ শুরু করেন তাঁরা। কার্গিল যুদ্ধের শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অবলম্বনে তৈরি সেই ছবির সেটেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু কর্ণের অনুষ্ঠানে কিয়ারা জানান, ছবির কার্গিলপর্বের শুটিংয়ে যাওয়ার আগে সিদ্ধার্থের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছিল।

সিদ্ধার্থ কার্গিল রওনা হওয়ার আগের রাতে তাঁকে কী বলেছিলেন কিয়ারা? অভিনেত্রীর কথায়, “তুমি কখনও আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করছ, আবার কখনও একেবারে অন্য রকম। আমার কাছে বিষয়টা খুব স্পষ্ট— হয় তুমি সম্পর্কে থাকবে, নয়তো থাকবে না। মাঝামাঝি এই অবস্থাটা আমি বুঝতে পারি না। এ ভাবে চলতে পারব না।”

কিয়ারার বক্তব্যের সঙ্গে সহমত হয়েছিলেন সিদ্ধার্থও। তাঁর মনে হয়েছিল, সেই সময় দু’জনেরই নিজেদের কেরিয়ারে মন দেওয়া প্রয়োজন। সিদ্ধার্থ বলেন, “আমি জানি, তোমার সঙ্গে সম্পর্কে জড়ালে সেটা খুব মজবুত একটা সম্পর্ক হবে। কিন্তু জীবনের এই পর্যায়ে আমি কাজেই মনোযোগ দিতে চাই। অন্য কোনও কিছু আমার কাজে বাধা হয়ে দাঁড়াক, সেটা চাই না।” তাই দু’জনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ভবিষ্যতে জীবন তাঁদের কোথায় নিয়ে যায়, সেটাই দেখার ছিল।

এর পর শুরু হয় ‘শেরশাহ’-এর কার্গিল পর্বের শুটিং। প্রায় এক মাস সাধারণ মানুষ-সমাজ থেকে বিচ্ছিন্ন থেকে, প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়েছিল সিদ্ধার্থকে। কিন্তু সেই সময়েও কিয়ারার সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি তিনি। অভিনেত্রী জানান, প্রতিদিন শুটিং শেষ হওয়ার পর সিদ্ধার্থ তাঁকে ফোন করতেন, মেসেজ পাঠাতেন। সেই যোগাযোগ থেকেই ফের ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের।

কিয়ারা বলেন, “কার্গিলে কোনও নেটওয়ার্ক ছিল না, চারদিকে নানা রকম সমস্যা। তা সত্ত্বেও প্রতিদিন শুটিং শেষ হওয়ার পর ও আমাকে ফোন করত। টানা ৩০ দিন আমাদের কথা হয়েছে। তাই আমাদের সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে প্রেমের শুরু হয়েছিল ও যখন কার্গিলে ছিল, তখনই।”

এর পর নিজেদের সম্পর্ক দীর্ঘদিন আড়ালে রেখেছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। ২০২৩ সালে রাজস্থানের জৈসলমেরে বিয়ে করেন তাঁরা। ২০২৫ সালের জুলাইয়ে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। ২০২৬ সালের অক্টোবর মাসে ফের মা হতে চলেছেন বলে ঘোষণা করেন কিয়ারা।

‘কফি উইথ কর্ণ’-এ এই প্রথম একসঙ্গে হাজির হলেন কিয়ারা ও সিদ্ধার্থ। চলতি বছরের শুরুতেই একটি প্রচারে কর্ণ জানিয়েছিলেন, অনুষ্ঠানের নবম মরসুমই হতে চলেছে শেষ মরসুম। ২০০৩ সালে শুরু হয়েছিল ‘কফি উইথ কর্ণ’। টেলিভিশন থেকে ওটিটি— দুই মাধ্যমেই দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই অনুষ্ঠান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও