ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিহারে গণধর্ষণ মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও শিক্ষার্থীদের দাবি আদায়ে রাবি সংস্কার আন্দোলনের যাত্রা, নেতৃত্বে আম্মার বিভাগীয় কমিশনারের সঙ্গে আরইউজে নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পুঠিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের তদারকি পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন
তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাঘের মোড়ে নির্মাণাধীন মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২নভেম্বর) ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।কিন্ত্ত সারগুলো জব্দ করে নায্যমুল্য কৃষকের মাঝে বিক্রি না করে,শুধুমাত্র ২০ হাজার টাকা জরিমানা করার ঘটনাকে অনেকে বলছে গুরু পাপে লঘু দন্ড। এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে কোল্ড স্টোরের লোকজনের বিরুদ্ধে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রহমান হিমাগার কর্তৃপক্ষ সার মজুদ করেছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৮০ বস্তা সার অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে স্থানীয় কৃষকেরা এসব সার তাদের মধ্যে নায্যমুল্য বিক্রির দাবি করেছেন।স্থানীয় কৃষকেরা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,তারা এক বস্তা সার পাচ্ছেন না,অথচ কোল্ড স্টোরে এতো বিপুল পরিমাণ সার মজুদ করা হচ্ছে,তারা বলেন, কোথা থেকে, কার মাধ্যমে এসব সার আনা হচ্ছে,তা তদন্ত করে বের করার পাশাপাশি জড়িতদের দৃশ্যমান ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন, একইসঙ্গে সারগুলো নায্যমুল্য কৃষকদের মাঝে বিক্রির দাবি করেছেন। 

স্থানীয় কৃষক রাজু ও সুজন বলেন, দুদিন আগে মাদারিপুর বাজারের মেসার্স হক টেড্রার্সে রশিদ বিহীন দুই বস্তা সার বিক্রির অপরাধে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।কিন্ত্ত ২৮০ বস্তা সার আটকের পর কোল্ড স্টোর কর্তৃপক্ষের মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা কতটা যৌক্তিক ? তাদের প্রশ্ন, একই অপরাধে কেনো দু'রকম (শাস্তি) জরিমানা ? বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন ? ছাড় দেওয়া হলো ? ২৮০ বস্তা সার মজুদে জরিমানা ২০ হাজার, ২ বস্তায় ৬০ হাজার !

তানোরে এই ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান,বিভিন্ন এলাকা থেকে চোরাপথে সার এনে কোল্ড স্টোরে মজুদ ও বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে।কিন্ত্ত তাদের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এবিষয়ে জানতে চাইলে মেসার্স রহমান এ্যাগ্রো কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দিন বলেন, তিনি সারের বিষয়ে কিছুই জানেন না। 

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক বলেন,তারা চাষযোগ্য জমি দেখিয়েছেন এবং সেই জমির সার সংগ্রহ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও