সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনায় দায়ের করা মামলার রহস্য উদ্ঘাটন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। পৃথক দুটি অভিযানে ছয়জনকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১২-এর সদর কোম্পানির আভিযানিক দল সকাল ১১টা ৪৫ মিনিটে সদর থানার পাইকপাড়া বাজারসংলগ্ন মসজিদের সামনে এবং বিকেল ৫টা ১০ মিনিটে রায়গঞ্জ থানার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জহুরুল ইসলাম (৪১) ও ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুর উপজেলার রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোহাগ (৩০)।
এসআরবি জানায়, গত ১৯ জুন রাত ২টার দিকে তাড়াশের মো. তায়বুর রহমান রিপনের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে একটি মিনি ট্রাকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি তাড়াশ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রাম এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকা থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবি-১২-এর পক্ষ থেকে জানানো হয়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক