ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ১৫

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৫:০০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৫:০০:৪০ অপরাহ্ন
মুন্সীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ১৫ ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ট্রাকের দুর্ঘটনায় বাস হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত হেলপার আজগর আলী (২৫), লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মালবাহী ট্রাক ইউটার্ন নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার আজগর আলীর মৃত্যু হয়।
 
আহতদের মধ্যে ১১ জনের পরিচয় মিলেছে। তারা হলেন—হাসান (২৬), শাহ জালাল (৬০), আহসান উল্লাহ (৫৫), জাহিদ (৩১), শায়মন (১৪), শাহীন (৩৫), সোহাগ (৩০), সগিরুল (৫০), আবু সাইদ (৫৫), লিমন (২৪) ও হালিমা (৫২)।
 
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম জানান, ‘আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে শায়মন, সোহাগ ও হাসানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।’
 
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক। নিহতের মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২