ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিহারে গণধর্ষণ মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও শিক্ষার্থীদের দাবি আদায়ে রাবি সংস্কার আন্দোলনের যাত্রা, নেতৃত্বে আম্মার বিভাগীয় কমিশনারের সঙ্গে আরইউজে নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পুঠিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের তদারকি পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:৪১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:৪১:৪৮ অপরাহ্ন
ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের
ইসরায়েলের বর্তমান অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে ফের হামলার জন্য প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাতে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) পাঠানো এক চিঠিতে আইজেনকট নেতানিয়াহুকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে যুক্তি দেন যে রাজনৈতিক পালাবদলের এই সময়ে বড় ধরনের নিরাপত্তা সিদ্ধান্ত ইসরায়েলি গণতন্ত্র এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাকে ক্ষুণ্ন করতে পারে।

চিঠিতে আইজেনকট লেখেন, সংযম ও সতর্কতা দেখান এবং নেসেটের আস্থাভাজন নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত অপেক্ষা করা যায় এমন বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকুন।

তিনি সতর্ক করে বলেন, জরুরি পদক্ষেপের প্রয়োজন এমন সরাসরি ও তাৎক্ষণিক হুমকি ছাড়া নিরাপত্তা বাহিনী মোতায়েন করলে ভয়াবহ পরিণতি হতে পারে।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল ইয়াল জামিরের আপত্তি সত্ত্বেও নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশের পর এই সতর্কবার্তা এল।

চ্যানেল টুয়েলভ জানিয়েছে, জামির অনির্দিষ্ট সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছিলেন এবং এর আগে গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের পূর্বেও একই ধরনের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন, কারণ সামরিক নেতৃত্বের আশঙ্কা ছিল যে উত্তেজনা বাড়লে ভোটগ্রহণ ব্যাহত হতে পারে।

আইজেনকটের চিঠিতে স্পষ্টভাবে ইরানের নাম উল্লেখ না থাকলেও এর সময়কাল কথিত এই বিরোধের বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

আইজেনকট নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নিরাপত্তা ব্রিফিংয়ের ব্যবস্থা না করার অভিযোগও এনেছেন এবং নিয়মিত গোয়েন্দা মূল্যায়ন ও নিরাপত্তা তথ্য পাওয়ার সুযোগ চেয়ে অ্যাটর্নি-জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে নেতানিয়াহুর শিবির এই সমালোচনা প্রত্যাখ্যান করে আইজেনকটের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার বিষয়গুলোকে রাজনীতিকরণের অভিযোগ এনেছে এবং যুক্তি দিয়েছে যে নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে বিতর্ক হওয়া উচিত নয়।

ইসরায়েলের সাবেক সামরিক জেনারেল এবং মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টির নেতা গাডি আইজেনকট চার দশকেরও বেশি সময় আইডিএফ-এ দায়িত্ব পালন করেছেন এবং ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত চিফ অব দ্য জেনারেল স্টাফ ছিলেন। ২০২২ সালে রাজনীতিতে প্রবেশের পর ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জেরে তিনি নেতানিয়াহুর জরুরি ঐক্য সরকারে যোগ দিলেও যুদ্ধ-পরবর্তী কৌশলের সমালোচনা করে ২০২৪ সালের জুনে পদত্যাগ করেন।

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর ছিয়াচল্লিশ জন আইনপ্রণেতা নেতানিয়াহুকে সমর্থন দিলেও সাতষট্টি জন আইনপ্রণেতা আইজেনকটকে সুপারিশ করায় প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন।

শাসক জোট গঠনের জন্য আইজেনকট আটাশ দিন সময় পেয়েছেন, যা আরও চৌদ্দ দিন বাড়ানো হতে পারে। তবে পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন এবং সামরিক বাহিনীর ওপর তার কর্তৃত্ব বজায় রয়েছে, যা এই সংবেদনশীল রূপান্তরের সময় নির্বাহী নিরাপত্তা ক্ষমতা ও রাজনৈতিক জবাবদিহিতার মধ্যকার টানাপোড়েনকে স্পষ্ট করে তুলেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও