রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলার ছয়জন এবং অন্যান্য মামলার সাতজন এবং মাদ কারবারী ছয়জন রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শাহমখদুম থানা পুলিশ ট্রাক টার্মিনাল এলাকা থেকে ৩৫ বোতলে ৯ দশমিক ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ আসাদুল ইসলাম (৪২), ফরহাদ হোসেন জনি (৪০) ও মধু (৬০) নামে তিনজনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, রাজপাড়া থানা পুলিশ আইডি বাগানপাড়া এলাকা থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ওয়াসিম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করে। একই এলাকা থেকে ২৩৫ গ্রাম গাঁজা আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম আশিককে (২৮) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আশিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
এ ছাড়া কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনি (৩০) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র।

মোঃ মাসুদ রানা রাব্বানী :