ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ প্রেম, রোষানলে রণবীর!

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৪:৫৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৪:৫৮:১৬ অপরাহ্ন
২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় ঘনিষ্ঠ প্রেম, রোষানলে রণবীর! ছবি: সংগৃহীত
৩১ বছরের ছোট অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধে সমালোচিত হয়েছিলেন সালমান খান। কিছু দিন আগেই ‘সিতারে জমিন পর’ ছবিতে ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে জুটি বেঁধে কটাক্ষের শিকার হন আমির খান। এ বার সেই দলে নাম যোগ হল রণবীর সিংহের। ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় প্রেমে মাতবেন তিনি!

জন্মদিনে রণবীর প্রকাশ্যে এনেছেন তাঁর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। প্রথম ঝলকেই প্রশংসা পেয়েছেন অভিনয় ও সাজের জন্য। কিন্তু তার পাশাপাশি ২০ বছর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধায় রোষানলে পড়েছেন রণবীর।

রবিবার ৪০-এ পা রাখলেন রণবীর। এ দিকে তাঁর নতুন ছবির নায়িকা সারা অর্জুনের বয়স মাত্র ২০ বছর। এই জুটি দেখেই নিন্দকেরা বলছেন, “রণবীরও এ বার হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন!” কিন্তু কে এই সারা অর্জুন? দক্ষিণী চলচ্চিত্রজগতে সারা অর্জুন অতি পরিচিত নাম। শিশুশিল্পী হিসাবে জনপ্রিয় ছিলেন। হিন্দি ছবিতেও কাজ করেছেন সারা। তা ছাড়া সারার আরও একটি পরিচয় রয়েছে। তিনি অভিনেতা জয় অর্জুনের কন্যা। ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’ ও ‘ব্ল্যাক ফ্রাইডে’র মতো ছবিতে অভিনয় করেছেন সারা।

ছবিতে অভিনয় করার আগে বেশ কিছু বিজ্ঞাপনীচিত্রে দেখা গিয়েছে সারা অর্জুনকে। ২০১১ সালে তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’ থেকে অভিনয়ের সফর শুরু। মাত্র ছ’বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই বছরই হিন্দি ছবি ‘৪০৪’-এ অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেত্রী। ২০১৩ সালে ‘এক থি ডায়েন’ ছবিতে ইমরান হাশমির বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সারা। এর পরে সলমনের ‘জয় হো’ ছবিতেও একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘পোনইন সেলভান’ ছবিতে ঐশ্বর্যা রাইয়ের কিশোরীবেলার অভিনয় করেছিলেন সারা।

এ বার ‘ধুরন্ধর’ ছবিতে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সারাকে। তবে তাঁর চরিত্রটি ঠিক কেমন ও কতটা গুরুত্বপূর্ণ তা এখনও জানা যায়নি। ছবিটি চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু

নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু