ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৬:০৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৬:০৬:২৪ অপরাহ্ন
ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান ফসলি জমি সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের (ইউপি) দিগলকান্দি গ্রামে ফসলি জমিতে পুকুর খননের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে রাতেই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এদিন অভিযানকালে ঘটনাস্থলে মাটি কাটার প্রস্তুতির বিষয়টি পরিলক্ষিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যবহৃত ট্রাক্টরসহ ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে পুকুর খননের উদ্যোগ গ্রহণকারীর সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়। আলোচনায় তিনি জনসাধারণের ফসলি জমি ও চলাচলের রাস্তার ক্ষতিসাধন করে মাটি কাটার কার্যক্রম পরিচালনা করবেন না বলে আশ্বস্ত করেন এবং একইসঙ্গে বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেে কাছে এ বিষয়ে লিখিত অঙ্গীকারনামা দিবেন বলে তিনি অভিযানকালে উপজেলা প্রশাসনকে জানান।

এদিকে ফসলি জমি সংরক্ষণ, জনসাধারণের চলাচলের রাস্তা সুরক্ষা এবং মাটি কাটার কারণে সৃষ্ট সম্ভাব্য জনদুর্ভোগ প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক