ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অশালীন স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, বিচ্ছিন্ন বাঁ হাত বিহারে গণধর্ষণ মামলা তুলে না নেওয়ায় নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও শিক্ষার্থীদের দাবি আদায়ে রাবি সংস্কার আন্দোলনের যাত্রা, নেতৃত্বে আম্মার বিভাগীয় কমিশনারের সঙ্গে আরইউজে নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত পুঠিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের তদারকি পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক

২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে: -- সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৫:২১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৫:২১:৪৫ অপরাহ্ন
২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে:  -- সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম ২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে: -- সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার প্রায় ৪২ হাজার কোটি টাকার একটি বিশাল প্রকল্প অনুমোদন করেছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক মো. আব্দুস সালাম।

​তিনি আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আগামী ২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা যেন নতুন বই পেতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এক ‘মা সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নিজের শৈশবের স্মৃতিচারণ করে উপপরিচালক বলেন, "ডাহিয়া আমার নিজ গ্রাম ও জন্মস্থান। এখানে আমার শৈশব কেটেছে। এই প্রাথমিক বিদ্যালয়ের মাটির ঘরে আমরা পড়ালেখা করেছি। আজ সেই মাটির ঘর নেই, প্রতিষ্ঠানের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা এখন পাকা ভবনে পড়ালেখা ও উন্নত মানের ওয়াশ ব্লক ব্যবহারের সুযোগ পাচ্ছে। এখন শুধু প্রয়োজন তাদের নিয়মিত স্কুলে পাঠানো।"

​মায়ের উদ্দেশ্যে তিনি বলেন, "সন্তানকে নিয়ে শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। স্বপ্ন যত বড় হবে, পরিশ্রমও তত বেশি করতে হবে। ভোরবেলায় ঘুম থেকে ওঠার সময় সন্তানকেও ডেকে তুলবেন।" এছাড়া পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা না করালে ছেলে-মেয়েদের মেধা বিকশিত হয় না উল্লেখ করে তিনি অভিভাবকদের তাদের নিয়মিত খেলাধুলায় উৎসাহ দেওয়ার পরামর্শ দেন।

​ডাহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম রেজার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোফরান হালিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, সিংড়ার পিটিআই-এর ইন্সট্রাক্টর মো. আব্দুল মতিন এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম মণ্ডল প্রমুখ।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। বক্তারা এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনার নানা দিক নিয়ে আলোকপাত করেন। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও