ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

এমপি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৪:৫৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৪:৫৯:৩৯ অপরাহ্ন
এমপি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ এমপি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে গত ৬ নভেম্বর নারী ঘটিত কথোপকথন নিয়ে অভিযোগ তুলে আমির হামজা সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।

বক্তারা বলেন, ওই অডিওতে আমির হামজার কন্ঠে স্পষ্ট শোনা গেছে আমি ভুল করেছি সেই সঙ্গে বিভিন্ন ধরনের চ্যাটিংয়ের স্ক্রিনশট আমরা দেখতে পেয়েছি। একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, নারী সমাজকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না। নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করেন তারা। তাই মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে সংসদ সদস্য হিসেবে তার পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার