ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ‘‘স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৪:৪৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৪:৪৮:৪৩ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে ‘‘স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে ‘‘স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
তরুণদের ক্ষমতায়ন, অনুপ্রেরণামূলক উদ্ভাবন এবং ভবিষ্যৎ বির্নিমাণের লক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে ‘স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. হোসেনে-আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন শীর্ষক সেমিনারে মোট ৯ জন বক্তা বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা তাদের উপস্থাপনায় স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন প্রসঙ্গে একেবারে যারা নতুন তারা কিভাবে শুরু করবেন, কোথায় গেলে সহায়তা পাবেন, উদ্যোগের ক্ষেত্রে নতুন উদ্যোক্তারা কি কি ধরনের ভুল করে থাকেন সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পিইউবি স্টার্টআপ চ্যাপ্টারের আয়োজনে সেমিনারে অতিথি বক্তা হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বর্ণএআই এর কো-ফাউন্ডার তাহমিদ রহমান, আইডিয়া এর হেড অব অপারেশন সিদ্ধার্থ গোস্বামী, স্টার্টআপ এশিয়া এর পরিচালক মাহমুদুল হাসান, আইবিএম এর টেকনিক্যাল ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং মোঃ হাসান মাহবুব, সিমকুবেটর এর মার্কেটিং অ্যান্ড অ্যালামনাই রিলেশন বিভাগের প্রধান ডারিয়া লিউস, কৃষি স্বপ্নের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জুবায়ের হাসান, বুমডেভস এলএলসি এর সিইও মোহাম্মদ রবিন, ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কামরুস সোবহান, অ্যাকসেলারেটিং বাংলাদেশ এর রেসিডেন্ট মেন্টর প্রসুণ বেপারী প্রমূখ ব্যক্তিবর্গ। পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসান, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ), শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ