ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক রাজশাহীতে অধিকারের নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, হাসপাতালে এসআই আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন— চোট নিয়ে নেইমার শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা যৌন আকাঙ্ক্ষার জটিল গল্পে টিল্ডা সুইন্টনের ব্যতিক্রমী অভিনয়ে ফিমেল পারভারশনস

আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:২২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:২২:০৬ অপরাহ্ন
আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক
মাঠজুড়ে পাকা আমন ধান, কৃষকের ঘরে ফসল তোলার ব্যস্ততা। এমন সময় হঠাৎ বৃষ্টি আর শিলাপাতে কিছুটা ছন্দপতন ঘটেছে ঠাকুরগাঁওয়ের কৃষিকাজে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা শিলাবৃষ্টি হয়েছে। এতে ধান কাটা, সংগ্রহ ও মাড়াইয়ের কাজে সাময়িক বিঘ্ন ঘটলেও এখন পর্যন্ত বড় ধরনের ফসলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। জেলার রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী, হরিপুর, ঠাকুরগাঁও সদর ও ভূল্লী উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে শিলাপাতের ঘটনা ঘটে। আমন ধান ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে আকস্মিক এ আবহাওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও বৃষ্টির পরিমাণ কম থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা আপাতত নেই।

রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কৃষক অনিক হোসেন বলেন, সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে হালকা শিলাপাত হয়েছে। তবে এতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার কৃষক আবদুল জলিল জানান, সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে শিলা পড়লেও ধানের মাঠে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ধান কাটার ব্যস্ত সময়ে বৃষ্টির কারণে কৃষিকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এখন আমন ধান ঘরে তোলার চূড়ান্ত সময়।

এ সময়ে বৃষ্টি হওয়ায় মাঠ থেকে ধান সংগ্রহ ও মাড়াইয়ের কাজে কিছুটা সমস্যা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ধান ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকেরা।’একই পরিস্থিতির কথা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকার কৃষক আবদুল কাদের ও ভূল্লী এলাকার রবিউল ইসলাম। তাঁদের মতে, ধান কাটার মৌসুমে বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই কৃষিকাজে বিঘ্ন ঘটে। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় এবার বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি। ধান শুকানো ও মাড়াইয়ের প্রস্তুতিতে কিছুটা সমস্যা হলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজেদুল ইসলাম বলেন, জেলার ভূল্লী, গড়েয়া, রাণীশংকৈল উপজেলা এবং বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ও হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ফসলের বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। মাঠপর্যায়ে খোঁজখবর নিয়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা হবে।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমান বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার নেকমরদ ও লেহেম্বা ইউনিয়নের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। তবে এতে আমন ধানের তেমন কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধান ঘরে তোলার এই ব্যস্ত সময়ে আকস্মিক বৃষ্টি কৃষকদের কিছুটা দুর্ভোগে ফেললেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬