ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইরাকের একটি গুহায় মিথেন গ্যাসে তুরস্কের ১২ সৈন্য নিহত

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৪:৪৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৪:৪৫:৪১ অপরাহ্ন
ইরাকের একটি গুহায় মিথেন গ্যাসে তুরস্কের ১২ সৈন্য নিহত ছবি: সংগৃহীত
ইরাকের উত্তরাঞ্চলের একটি গুহায় তল্লাশি অভিযান চালানোর সময় মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে তুরস্কের অন্তত ১২ সৈন্য নিহত হয়েছেন। সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি যোদ্ধাদের সঙ্গে সংঘাত অবসানের লক্ষ্যে তুরস্কের আলোচনার মাঝে ইরাকে অভিযানে নিয়োজিত ওই তুর্কি সৈন্যরা নিহত হয়েছেন।

সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী পিকেকের যোদ্ধারা দীর্ঘদিনের সশস্ত্র লড়াই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকায় রয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। ১৯৮৪ সাল থেকে কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র দেশ  প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। কুর্দিরা তুরস্কের ৮ কোটি ৫০ লাখ জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

তবে সম্প্রতি এই গোষ্ঠীটি স্বাধীনতার তুলনায় আরও স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত অধিকারের আহ্বান জানিয়েছে। ১৯৮৪ সালে তুরস্কের সেনাবাহিনী ও পিকেকের মাঝে শুরু হওয়া যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ২০২২ সালের মে মাসে ইরাকের উত্তরাঞ্চলীয় একটি গুহায় কুর্দি যোদ্ধাদের গুলিতে নিহত এক সৈন্যের মৃতদেহের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল তুরস্কের সামরিক বাহিনী। ওই সময় সেখানে মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে সৈন্যরা মারা গেছেন। তবে নিখোঁজ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‌‌‘‘মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে আমাদের আরও চারজন বীর সেনা সহকর্মী প্রাণ হারিয়েছেন...। ফলে এই ঘটনায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে।’’

তবে ইরাকের ওই গুহায় কীভাবে মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি।

এর আগে, রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছিল, ‘‘উত্তর ইরাকের একটি গুহায় তল্লাশি অভিযানের সময় আমাদের ১৯ সৈন্য মিথেন গ্যাসে আক্রান্ত হয়েছেন। গুহাটি আগে হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছিল।’’

সূত্র: এএফপি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার