অসাধারণ ফুটবলশৈলী, মনোমুগ্ধকর ড্রিবলিং আর ক্ষুরধার ফুটবল বুদ্ধি দিয়ে কোটি ভক্তকে মুগ্ধ করেছেন নেইমার জুনিয়র। তবে বর্ণিল এই ক্যারিয়ারে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে নিজের শরীর। চোটের কারণে বারবার মাঠের বাইরে যেতে হয়েছে ব্রাজিলের এই তারকাকে। মাঠে ফেরার লড়াই আর শারীরিক যন্ত্রণা যেন তার ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
ব্রাজিলিয়ান কিংস লিগের সরাসরি সম্প্রচারে সান্তোসের এই ফরোয়ার্ডের কাছে তার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়। এ সময় কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গেদেস পরামর্শ দেন, নেইমার আরও পাঁচ থেকে ছয় বছর অনায়াসে খেলতে পারবেন। জবাবে হেসে নেইমার বলেন, ‘আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন!’
রসিকতার ছলে বলা এই কথার আড়ালে রয়েছে দীর্ঘদিনের শারীরিক ভোগান্তি। ৩৪ বছর বয়সী এই তারকার জন্য এখন প্রশ্ন শুধু কত দিন খেলতে চান, তা নয়; বরং তার শরীর আর কতটা ধকল সামলাতে পারবে, সেটিই বড় বিষয়।
চোটের সঙ্গে নেইমারের লড়াই দীর্ঘদিনের। ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে কলম্বিয়ার কামিলো সুনিগার ফাউলে মেরুদণ্ডের কশেরুকা ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। পরে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারে ব্রাজিল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে মেটাটারসাল ও গোড়ালির চোটে ভুগলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলেন এই ফরোয়ার্ড। ২০২২ কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই ডান গোড়ালির লিগামেন্টে চোট পান। ফলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি তিনি।
আবারও ইনজুরিতে নেইমার, 'চোট গুরুতর নয়'— বলছে ক্লাব
২০২৫ সালে সান্তোসে ফেরার পর থেকেই চোটের কারণে বারবার ছন্দ হারাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। ২০২৬ বিশ্বকাপের আগে চোট সামলাতে হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার ও থেরাপিও নিয়েছেন তিনি। গতি, ভারসাম্য ও দ্রুত ড্রিবলিংয়ের ওপর নির্ভরশীল একজন ফুটবলারের জন্য হাঁটুর দীর্ঘমেয়াদি সমস্যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সান্তোসের হয়ে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে নিজের ধার প্রমাণ করলেও পরক্ষণেই চোট ও শারীরিক ধকল তার গতি থামিয়ে দিচ্ছে। এই বয়সে এসে মাঠে পারফর্ম করার চেয়ে নিজের শরীরকে সামলে রাখাই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
২০১৪ সালে নেইমারের ভয়ংকর ইনজুরির দিনই গোড়ালি ভাঙল মুসিয়ালার
আগামী ফেব্রুয়ারিতে ৩৫-এ পা দিতে যাওয়া নেইমারের এই কথাকে অবসর নেওয়ার বার্তা বলা যাবে না। এটি মূলত চোটের বিরুদ্ধে ক্যারিয়ারজুড়ে লড়ে যাওয়া এক অ্যাথলেটের জমে থাকা আক্ষেপেরই প্রকাশ।

ক্রীড়া ডেস্ক